১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আরো একবার বৃষ্টির হানা

আজ ম্যাচের পঞ্চম দিন বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে। আরো একবার বৃষ্টির বাধায় মাঠ ছাড়তে হলো বাংলাদেশকে। দ্বিতীয় সেশন শেষে চা বিরতির মাঝেই আসে বৃষ্টি। আপাতত মাঠ ঢেকে দেওয়া হয়েছে কাভার দিয়ে। বন্ধ রয়েছে খেলা। ম্যাচের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। রান উৎসবের পরিণতি ম্যাড়ম্যাড়ে ড্র।

৮ উইকেটে ৬৪৮ রান তুলে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর দ্বিতীয় সেশনের পুরোটা খেলে ৩৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১০০ রান করেছে বাংলাদেশ। তামিম ৭৪ এবং মুমিনুল ২৩ রানে অপরাজিত রয়েছেন। তৃতীয় উইকেটে তাদের জুটির সংগ্রহ ৭৩ রান। শুরুতেই ১ ও ০ রানে ফেরেন সাইফ-শান্ত। লঙ্কানদের চেয়ে আর ৭ রানে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন সিইসি

আরো একবার বৃষ্টির হানা

প্রকাশিত : ০৪:২৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১