০৮:৪৫ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬

তামিমের জন্য বৃষ্টি থামার প্রার্থনা

বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা নিশ্চয়ই এখন তামিম ইকবালের সেঞ্চুরির অপেক্ষায় আছেন। পাল্লেকেলে টেস্টের প্রথম ইনিংসে ৯০ রানে আউট হয়েছিলেন দেশসেরা ওপেনার তামিম ইকবাল। আজ ম্যাচের পঞ্চম দিন, তামিম অপরাজিত আছেন ৯৮ বলে ৭৪* রানে। সেঞ্চুরির তাড়া থেকেই হয়তো বৃষ্টির আগে তিনি হাত খুলে খেলছিলেন। তামিমের ইনিংসে এখন পর্যন্ত যোগ হয়েছে ১০টি চার এবং ৩টি ছক্কা। তামিম এবং সমর্থকদের প্রার্থনা বৃষ্টি যেন দ্রুত থেমে ফের খেলা শুরু হয়।

বাংলাদেশ নিজেদের দ্বিতীয় ইনিংস খেলতে নেমেছে। ৮ উইকেটে ৬৪৮ রান তুলে শ্রীলঙ্কার ইনিংস ঘোষণার পর বাংলাদেশের স্কোর এখন ২ উইকেটে ১০০ রান। ম্যাচের ভাগ্য আগেই নির্ধারিত হয়ে গেছে। রান উৎসবের পরিণতি ম্যাড়ম্যাড়ে ড্র।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

তামিমের জন্য বৃষ্টি থামার প্রার্থনা

প্রকাশিত : ০৪:৫২:৫০ অপরাহ্ন, রবিবার, ২৫ এপ্রিল ২০২১