০৮:৫৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

নিঃস্ব হলো কৃষক

গোয়াল ঘরের মশা তাড়াতে দেওয়া কয়েলের আগুনে হঠাৎ নি:শহলো দিনমুজুর। আগুনে দগ্ধ হয়ে মারা যায় একটি গাভী ও তার বাচ্চা। পুড়ে ছাই হয় গোয়াল ঘর, রান্না ঘর, একটি বসত ঘর, ভ্যান, সাইকেল, থালাবাটি, বিছানাপত্র, চাউলসহ নিত্য ব্যবহারের জিনিস পত্র। পরিবারটি এখন খোলা আকাশের নীচে। ঘটনাটি শনিবার রাত ১২টার দিকে ঝিনাইদহের শৈলকুপা পৌর এলাকার অনন্তবাদালশো গ্রামের দিনমুজুর শুকুর আলীর বাড়িতে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসে। ক্ষতিগ্রস্থ শূকুর আলী জানান, তার চার সন্তানের মধ্যে তিন সন্তানই দিনমুজুরের কাজ করে। সারাদিনের পরি¤্রমের পর রাতের খাবার শেষে সবাই ঘুমে আচ্ছন্ন। হঠাৎ রাত ১২টার দিকে দেখি গোয়ালঘর ও রান্নাঘর আগুনে পুড়ছে। বসত ঘরের বারান্দায় আগুন। অনেক চেষ্টা করে ছেলে নাতীপুতিদের বের করতে সক্ষম হলেও আগুনে তার একটি গাভী ও তার বাচ্চা পুড়ে মারা যায়। যার আনুমানিক মূল্য দেড় লক্ষ টাকা। এছাড়া একটি ইঞ্চিন চালিত ভ্যান, থালা বাটি, বিছানা, চাউল সবই পুড়ে ছাই হয়। এখন খোলা আকাশের নীচে বসবাস ছাড়া তার আর কোন উপায় নেই। তার ধারনা মশা তাড়াতে গোয়াল ঘরে যে কয়েল রাখা হয়েছিল তার থেকে আগুনের সূত্রপাত। শৈলকুপা ফায়ার সার্ভিসের ফায়ার ম্যান জাহিদুল ইসলাম বলেন, অনন্তবাদালশো গ্রামের শুকুর আলী নামের এক দিন মুজুরের বাড়িতে অগ্নিকান্ডে দুটি গরু ও ঘরবাড়ি পুড়ে ছাই হয়েছে। খবর পেয়ে তারা ঘটনাস্থলে পৌছে আগুন নিয়ন্ত্রনে নিয়ে আসেন। এ ঘটনায় ক্ষতিগ্রস্থ শুকুর আলীর কয়েক লাখ টাকার ক্ষতি হয়েছে বলে তিনি জানান।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

নিঃস্ব হলো কৃষক

প্রকাশিত : ০৩:৫৩:৪৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১