০৯:০৬ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

জরিমানা গুনলো কোহলি

রোহিত শর্মা, মহেন্দ্র সিং ধোনি, ইয়ন মর্গ্যানের পর এবার বিরাট কোহলি। স্লো-ওভার রেটের জন্য জরিমানা গুনতে হচ্ছে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরু অধিনায়ক বিরাট কোহলিকে। রোববার মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে চেন্নাই সুপার কিংসের কাছে ৬৯ রানে হারের পাশাপাশি বিশাল অংকের জরিমানও গুনতে হলো আরসিবি অধিনায়ককে।

টুর্নামেন্টে প্রথমবার স্লো-ওভার রেট হলে অধিনায়কের ১২ লাখ রুপি জরিমানা করা হয়; কিন্তু দ্বিতীয়বার একই অপরাধ হলে জরিমানার পরিমাণ হয় দ্বিগুণ।

অর্থাৎ অধিনায়কের ২৪ লাখ রুপি এবং দলের অন্য সদস্যদের ৬ লাখ রুপি ও ম্যাচ ফি’র ২৫ শতাংশ জরিমানা হবে। আর তৃতীয়বার স্লো-ওভার রেটের আওতায় পড়লে জরিমানার পরিমাণ হবে ৩০ লাখ রুপি। এছাড়াও এক ম্যাচের নিষেধাজ্ঞা। কোহলি হলেন চলতি টুর্নামেন্ট চতুর্থ অধিনায়ক, যার স্লো-ওভার রেটের জন্য জরিমানা হল।

এবারের আইপিএলে কোড অব কনডাক্ট অনুসারে প্রতি ঘণ্টায় বোলিং সাইডকে ১৪.১ ওভার বোলিং করতেই হবে। অযথা সময় নষ্ট না-করে বিসিসিআই এবার ৯০ মিনিটে ২০ ওভার বোলিং করা বাধ্যতামূলক করে দিয়েছে; কিন্তু নির্ধারিত সময়ে ওভার শেষ করতে না-পারায় জরিমানা দিতে হচ্ছে কোহলিকে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

জরিমানা গুনলো কোহলি

প্রকাশিত : ০৫:৪১:০৭ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১