০১:৪১ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

সিংগাইরে অপহৃত দু’মাদরাসা ছাত্রী ঢাকার নবাবগঞ্জ থেকে উদ্ধার, গ্রেফতার-২

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার সায়েস্তা ইউনিয়নের কানাইনগর গ্রাম থেকে অপহৃত মাদরাসা পড়ুয়া দুই ছাত্রীকে ঢাকার নবাবগঞ্জ উপজেলা থেকে উদ্ধার করেছে পুলিশ। আজ দুপুরে তাদেরকে আদালতে প্রেরণ করা হয়েছে।

রোববার (২৫ এপ্রিল) বিকেলে নবাবগঞ্জ বাসষ্ট্যান্ড মোড়ে অপহৃত দুই ছাত্রীকে পরিবারের সহায়তায় পুলিশ তাদের উদ্ধার করে। অপহরণের সাথে জড়িত দুইজনকে গ্রেফতার করেছে পুলিশ।

গ্রেফতারকৃতরা হচ্ছেন- ওই ইউনিয়নের গোপালনগর গ্রামের মতিয়ার রহমানের পুত্র তপন (২০) ও বেগুনটিউরী গ্রামের রমজান আলীর পুত্র লালন (২৬)।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. আশরাফ কামাল মিয়া বিষয়টি নিশ্চিত করে জানান, শনিবার (২৪ এপ্রিল) বিকেল ৪ টার দিকে তপন তাদের একজনের সাথে প্রেম ভালবাসার কথা বলার জন্য পার্শ্ববর্তী কানাইনগর গ্রামের নুরা পালের লেবু বাগানে নিয়ে যায়। এরপর পরিকল্পিতভাবে এজাহারভুক্ত তপন, লালন, নুর-মোহাম্মদসহ অজ্ঞাত তিনজন ওই দুই ছাত্রীকে প্রাইভেটকারযোগে অপহরণ করে। বিষয়টি পরিবারের পক্ষ থেকে থানা পুলিশকে অবগত করা হয়।

তিনি আরো বলেন, অপহরণের একদিন পরেই রোববার (২৫ এপ্রিল) বিকেল ৫টার দিকে নবাবগঞ্জ বাসষ্ট্যান্ড মোড়ে অপহৃত ছাত্রীদেরকে রেখে আসামিরা পালিয়ে যায়। পরে স্থানীয় চায়ের দোকানদার নান্নু বেপরীর মাধ্যমে সংবাদ পেয়ে পরিবারের সহায়তায় থানা পুলিশ তাদের উদ্ধার করে। অপহরণের সাথে জড়িত জনকে গ্রেফতার দুইজনকে সোমবার (২৬ এপ্রিল) আদালতে প্রেরণ করা হয়েছে। সেই সাথে উদ্ধারকৃত ভিকটিমদেরকে ২২ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

প্রকাশিত : ০৫:৫৯:৩২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১