০৫:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নে পুকুর ভরাটকে কেন্দ্র করে দুই গ্রুপের সংঘর্ষে অন্তত ২০ জন আহত হয়েছে। এদেরকে বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সোমবার (২৬ এপ্রিল) শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী বাজারে এ ঘটনা ঘটে। আহতেরা হলেন নূর হোসেন, রানা আহমেদ, ইমরান, সিয়াম, সানোয়ার, শাওন, কাফী, শহিদুল, আকাশ, নাজনীন ও নাসরিনসহ ২০ জন।

স্থানীয়রা জানান, শিয়ালকোল ইউনিয়নের চন্ডিদাসগাঁতী গ্রামের রেজাউল করিমের একটি পরিত্যক্ত পুকুর ভরাটের কাজ নেন স্থানীয় রানা গংয়ের লোকজন। সোমবার সকালে সেই মাটি ভরাটের কাজটি এমদাদ, মাসুদ, সামিদুল, বাবু, বিশু, শুভ, সাইফুল, ইসহাক, আনিস, মামুন, সোহেল, নয়ন, আকরাম, ইমরান গংয়ের লোকজন শহর থেকে ভাড়াটিয়া সন্ত্রাসী নিয়ে জোরপূর্বক কাজটি নিজেদের দখলে নিয়ে পুকুর ভরাটের কাজ শুরু করেন। এ খবর পেয়ে রানা গংয়ের লোকজন বিষয়টি পুকুরের মালিক রেজাউল করিমের কাছে জানতে গেলে এমদাদ ও সম্রাট গংয়ের লোকজন তাদের উপর হামলা চালায়। এ নিয়ে দুই গ্রুপের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ার একপর্যায়ের এমদাদ গংয়ের লোকজন বাড়ীঘর ভাংচুর ও ফলের দোকানে প্রবেশ করে লুটপাট করে নিয়ে যায়। এতে উভয়ের পক্ষের অন্তত ২০জন হয়। স্থানীয়রা আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপতালে ভর্তি করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

সিরাজগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহাউদ্দিন ফারুকী জানান, আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন যাবত ওই এলাকায় দ্বন্দ্ব চলে আসছিল। সকালে দুই গ্রুপের সংঘর্ষ বাঁধে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে এ ঘটনায় কেউ অভিযোগ দিলে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

সিরাজগঞ্জে দুই গ্রুপের সংঘর্ষে নারীসহ আহত ২০

প্রকাশিত : ০৬:২১:২২ অপরাহ্ন, সোমবার, ২৬ এপ্রিল ২০২১