মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলায় প্রধানমন্ত্রীর মানবিক তহবিল থেকে ৫ শত দুস্থ পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর ১২ টার দিকে বালিয়াটি ইউনিয়ন পরিষদ চত্ত¡রে করোনায় ক্ষতিগ্রস্ত ৫ শত পরিবারকে ৫০০ করে মোট আড়াই লক্ষ টাকা বিতরণ করা হয়।
বালিয়াটী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান মো. রুহুল আমিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা আশরাফুল আলম।
এসময় বালিয়াটি ইউনিয়ন পরিষদের সচিব হানিফ আলী, ইউপি সদস্যরা উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















