০৬:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

গভীর রাতে খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড

গভীররাতে খাবার নিয়ে ছিন্নমূল মানুষের মাঝে খাবার বিতরণ করলেন সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড। সিদ্ধিরগঞ্জ রাজস্ব সার্কেলের এসিল্যান্ড রেজা মো: গোলাম মাসুম সোমবার (২৬ এপ্রিল) দিবাগত রাতে নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জের ১০০ ছিন্নমূল মানুষকে সেহেরির খাবার বিতরণ করেছেন।
জেলা প্রশাসক ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশনায় মধ্যরাতে ভাসমান ও ছিন্নমূল মানুষের মাঝে এই সেহরির খাবার বিতরণ করা হয়। খাবার হিসেবে ছিল মোরগ বিরিয়ানী, ডিম, কোমল পানীয় ও পানি।এসকল উদ্যোগ করোনামুক্ত পৃথিবী উপহার দিক এই প্রত্যাশা করে এসিল্যান্ড রেজা মো: গোলাম মাসুম বলেন, এই মহামারীকালে খেটে খাওয়া মানুষগুলোর আয় রোজগার কমে যাওয়ায় সেহেরিতে তারা যেন একটু ভাল খেতে পারে তাই আমাদের একটু ক্ষুদ্র চেষ্টা। ভবিষ্যতেও এ ধরনের কাজ করতে চান বলেও জানান তিনি ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

গভীর রাতে খাবার নিয়ে ছিন্নমূল মানুষের পাশে সিদ্ধিরগঞ্জের এসিল্যান্ড

প্রকাশিত : ০৫:২৪:০৪ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ এপ্রিল ২০২১