নারায়ণগঞ্জের রূপগঞ্জে নারিশ পোল্ট্রিফিডের কাভার্ডভ্যানের ধাক্কায় রুবি আক্তার ও তার মেয়ে ফাতেমা-তুজ জোহরার মর্মান্তিক মৃত্যু হয়েছে। এসময় আহত হয়েছে ছোট মেয়ে নাফিজা এবং অটোরিক্সা চালক হুমায়ুন মিয়া।
মঙ্গলবার দুপুর ১টার দিকে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের কাঞ্চন পৌরসভার চরপাড়া এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহত রুবি আক্তার রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার বিরাব এলাকার নজরুল ইসলামের স্ত্রী ও ফাতেমা-তুজ- জোহরা নজরুল ইসলামের বড় মেয়ে।
ভোলাবো তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ইন্সপেক্টর) মাহবুবুর রহমান জানান, দুপুরে বিরাবো নিজ বাড়ী থেকে নজরুল ইসলামের স্ত্রী রুবি আক্তার তার বড় মেয়ে ফাতেমা-তুজ- জোহরা(১২) ও ছোট মেয়ে নাফিজা আক্তারকে (০৬) কে সাথে নিয়ে অটোরিক্সা যোগে বাবার বাড়ী কালাদীর উদ্দেশ্য রওয়ানা হয়। অটোরিক্সাটি এশিয়ান হাইওয়ে সড়কের চরপাড়া এলাকায় পৌছুলে গাজীপুরগামী নারিশ পোল্ট্রি ফিডের কাভার্ডভ্যান (ঢাকা মেট্রো-১২-১৮৪১) অটোরিক্সাটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই মৃত্যু বরণ করেন রুবি আক্তার(৩১) তার বড় মেয়ে ফাতেমা তুজ জোহরা। এসময় আহত হয় ছোট মেয়ে নাফিজা আক্তার(০৬) ও অটোরিক্সা চালক হুমায়ুন(৩২)। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। পালিয়ে যাবার সময় ঘাতক কাভার্ডভ্যানসহ চালক গাজীপুরের কাপাসিয়া থানাধীন চিনাঢুলি এলাকার দিনেশ চন্দ্রের ছেলে তপন চন্দ্র রায় ও হেলপার একই জেলার তরগাও এলাকার কাদের মাঝির ছেলে তারেক মাঝিকে আটক করেছে পুলিশ ।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















