মানিকগঞ্জের সাটুরিয়ায় অভিযান চালিয়ে ছয় জুয়ারিকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।
মঙ্গলবার (২৭ এপ্রিল) বিকেলে র্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন- মো. আক্তার হোসেন (৩৮), মো. রিপন মিয়া (৩০), মো. ফরিদ (২৬). মো. মিপন (২২), মো. স¤্রাট মিয়া (৩০) এবং মো. রেজাউল করিম (৩৫)।
উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (২৭ এপ্রিল) দুপুর পৌঁনে তিনটার দিকে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার আকাশী পাড়ায় অভিযান চালায় র্যার-৪ এর একটি টিম। অভিযানে জুয়া খেলা অবস্থায় ৬ জন জুয়ারিকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৮ হাজার ৫৬০ টাকা ও দুই সেট তাস জব্দ করা হয়।
তিনি আরো জানান, আটকরা পেশাদার জুয়ারি। তারা দীর্ঘদিন ধরে একে অন্যের সঙ্গে জুয়া খেলে সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে আসছে। জুয়া খেলার মাধ্যমে নিজেদের সর্বত্র হারাচ্ছে। আটকদের বিরুদ্ধে সাটুরিয়া থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ














