০২:৪৬ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

ওবায়দুল কাদেরকে কাদের মির্জার হুমকি

ফাইল ছবি

সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের ছোট ভাই বসুরহাট পৌরসভার মেয়র আবদুল কাদের মির্জা বলেছেন, আমার পৌরসভায় পুলিশ মানুষ উঠতে দেয় না। পৌরসভার ক্যাম্পাস থেকে কিভাবে মানুষ নেয়। এ সাহস তাদেরকে কে দিয়েছে। ওবায়দুল কাদের সাহেব আপনি কি এ গুলো বন্ধ করবেন না। কি করতে চান। আপনি কি আমাকে সত্য বচন থেকে দূরে সরাতে চান, পারবেন না। আমি নামাজের বিছানায় বসে শপথ করেছি, পারবেন না।

মঙ্গলবার রাত ১০টায় তার অনুসারী স্বপন মাহমুদের ফেইসবুক অ্যাকাউন্ট থেকে লাইভে এসে তিনি এমন মন্তব্য করেন ।

আধা ঘণ্টাব্যাপী লাইভে কাদের মির্জা বলেন, আমিতো প্রথম আমার এলাকা থেকে আমার ঘর থেকে শুরু করতে হবে। আমার এলাকার নিজস্ব অপকর্মগুলো তুলে ধরতে হবে। নোয়াখালীর অপকর্ম তুলে ধরেছি। কি বিচার করে আমরা দেখি। আজকে আমরা সত্য কথা বলতে গেলে আমাদের মুখ বন্ধ করার জন্য আমাদের কর্মীদেরকে নানা ভাবে নাজেহাল করা হচ্ছে। ওবায়দুল কাদের আপনাকে জবাব দিতে হবে এগুলার জন্য, অপেক্ষা করেন। গণ আদালতে জবাব দিতে হবে একদিন। আপনি ছাড়া পাবেন না, রেহাই পাবেন না।

কাদের মির্জা বলেন, আগামী কয়েক দিনের মধ্যে ঢাকায় সাংবাদিক সম্মেলন করে আপনাদের সকল তথ্য ফাঁস করে দেব। আমি আজকে স্পষ্ট ভাষায় বলছি, আমার এখানে দমন নিপীড়ন এ গুলো বন্ধ করেন, আমার কর্মীদের ওপর। ওবায়দুল কাদের সাহেব এগুলো বন্ধ করেন। এগুলো আপনার কারসাজি।

ওবায়দুল কাদেরের স্ত্রী ইশরাতুন্নেসা কাদের প্রসঙ্গে বলেন, আপনার স্ত্রীর সব তথ্য আমার কাছে সব আছে। আপনার স্ত্রীর অপকর্ম আমরা তুলে ধরেছি। আপনার স্ত্রীকে বাঁচাতে পারবেন না। সে এখন দুদকের মামলার আসামি। আপনি চাপায় রাখছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

ওবায়দুল কাদেরকে কাদের মির্জার হুমকি

প্রকাশিত : ০৩:২৯:০৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১