০৬:৩৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শ্রমিকদের জন্য ইফতার নিয়ে মাঠে হাজির ওসি

নওগাঁর আত্রাইয়ে চলতি ইরি বোরো মৌসুমে ধান কাটা-মাড়াই শুরু হয়েছে। স্থানীয়ভাবে শ্রমিক সংকট থাকায় পার্শ্ববর্তী বিভিন্ন জেলাগুলো থেকে ধান কাটা-মাড়াইয়ের জন্য শ্রমিকরা আসছেন।

নওগাঁ জেলা পুলিশ সুপার প্রকৌশলী আব্দুল মান্নান মিয়া (বিপিএম) দিক র্নিদেশনায় শ্রমিকদের স্বাগত জানানোসহ স্বাস্থ্য সুরক্ষা ও থাকার ব্যবস্থা করছেন নওগাঁর আত্রাই থানা পুলিশ।

এরই অংশ হিসেবে বুধবার বিকেলে উপজেলার ভোঁপাড়া মাঠসহ বিভিন্ন ইউনিয়নের মাঠে আত্রাই থানার ওসি মো. আবুল কালাম আজাদ ধান কাটা শ্রমিকদের মাঝে স্বাস্থ্য সুরক্ষা বিষয়ে পরামর্শ ও মাস্ক বিতরণ করেন। পরে তাদের মাঝে ইফতার বিতরণ করা হয়।

এ সময় ওসি আবুল কালাম আজাদ বলেন, ধান কাটার জন্য স্থানীয়দের পাশাপাশি বিপুলসংখ্যক শ্রমিক আশপাশের বিভিন্ন জেলা থেকে আসতে শুরু করেছে। শ্রমিকদের থাকা খাওয়া, পরিবহনসহ তাদের স্বাস্থ্যের খোঁজখবর নেয়া হচ্ছে। মহামারী করোনার মধ্যে দেশের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে আগত শ্রমিকদের স্বাগত জানানো হয় এবং তাদেরকে স্বাস্থ্যবিধি অনুসরণ করে কাজ করার জন্য প্রয়োজনীয় পরামর্শ প্রদান করা হয়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

শ্রমিকদের জন্য ইফতার নিয়ে মাঠে হাজির ওসি

প্রকাশিত : ০৪:১০:৫৭ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১