০৯:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

মেসিকে পেতে প্রস্তাব পাঠালো পিএসজি

সব মিলিয়ে একই রসায়নে মিলে যাচ্ছে মেসি এবং পিএসজির আগ্রহ। সে হিসেবে এবার মেসিকে আনুষ্ঠানিক প্রস্তাবই দিয়ে বসলো পিএসজি। ২ বছরের জন্য মেসিকে পেতে আনুষ্ঠানিক প্রস্তাবও পাঠিয়ে দিয়েছে তারা। সঙ্গে আরও এক বছর বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

মেসিকে নিয়ে দর কষাকষি অনেক আগেই শুরু হয়েছে। এমনকি বার্সেলোনা পর্যন্ত তাকে ছাড়তে নারাজ। বার্সার নতুন সভাপতি হুয়ান লাপোর্তা সরাসরি বলে দিয়েছেন, তারা মেসিকে ছাড়বেন না। কিন্তু ৩০ জুন বার্সার সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হয়ে গেলে তো মেসি একেবারেই স্বাধীন। তখন তিনি যে কোনো ক্লাবে ইচ্ছা যেতে পারেন, বার্সায় থাকতে চাইলে থাকতে পারেন।

সুতরাং, ইউরোপের অন্য ক্লাবগুলোর সঙ্গে যেভাবে দর কষাকষি চলছে ঠিক একইভাবে চলছে বার্সার সঙ্গেও। ব্রাজিলের জনপ্রিয় টিএনটি স্পোর্টসের উদ্বৃতি দিয়ে স্প্যানিশ পত্রিকা মার্কা বলছে, এরই মধ্যে মেসির জন্য দুই বছরের চুক্তির প্রস্তাব টেবিলে জমা করে দিয়েছে পিএসজি।

ফ্রান্সের এই ক্লাবটির বিশ্বাস, তারা যে প্রস্তাব মেসির জন্য পাঠিয়েছে, ইউরোপের অন্য কোনো ক্লাব তার ধারেকাছেও হয়তো যাবে না। এমনকি বার্সেলোনাও না। অর্থ্যাৎ, সুযোগ বুঝে কোপটা তারা ভালোভাবেই দিয়েছে, যেন মেসিকে পেতে পারে। যদিও কত টাকার প্রস্তাব, সেটা প্রকাশ্যে আনা যায়নি।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

মেসিকে পেতে প্রস্তাব পাঠালো পিএসজি

প্রকাশিত : ০৫:২১:২০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১