০৮:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে পুড়লো ৯টি বাস

ঢাকার অদূরে নবাবগঞ্জের বান্দুরাবাজারে বাসস্ট্যান্ডে অগ্নিকাণ্ডের ঘটনায় এন মল্লিক পরিবহনের নয়টি বাস পুড়ে গেছে। এ সময় ১৫টি দোকানও পুড়ে ছাই হয়েছে বলে জানা গেছে।

বুধবার সকাল সাড়ে ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স কন্ট্রোল রুমের ডিউটি অফিসার লিমা খানম জানান, বাসস্ট্যান্ডের পাশে নদীর পাড়ে অটোরিকশার কারখানা থেকে এ আগুনের সূত্রপাত হয়।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট তিন ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তার আগেই স্ট্যান্ডে এন মল্লিক পরিবহনের ৯টি বাস পুড়ে যায়। এ সময় আগুনে ১৫ দোকান পুড়ে যায়। তবে তাৎক্ষণিকভাবে আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের ওই কর্মকর্তা।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

নবাবগঞ্জে বাসস্ট্যান্ডে ভয়াবহ আগুনে পুড়লো ৯টি বাস

প্রকাশিত : ০৫:২৬:৩০ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১