০৬:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ১০ ফেব্রুয়ারী ২০২৬

দ্বিতীয় টেস্টের একাদশ সাজালেন টাইগার কোচ

পাল্লেকেলের ব্যাটিং সহায়ক উইকেটে বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যকার দ্বিতীয় টেস্টও শুরু হচ্ছে আগামীকাল (বৃহস্পতিবার) থেকে। এবার কি একাদশে পরিবর্তন আসবে? হেড কোচ রাসেল ডোমিঙ্গো ম্যাচের আগের দিন ভার্চুয়াল প্রেস কনফারেন্সে পরিষ্কার করে কিছু বললেন না। তবে তার কথায় ইঙ্গিত মিলল, একাদশটা কেমন হতে পারে।

ডোমিঙ্গো জানালেন, উইকেট দেখে মনে হচ্ছে এবারও ভালো ব্যাটিং উইকেট হবে। সেক্ষেত্রে ওপেনিং কম্বিনেশনে পরিবর্তন আনতে চাইছেন না টাইগার দলের হেড কোচ। প্রথম টেস্টে দুই ইনিংসে ০ আর ১ রান করেও তাই বেঁচে যাচ্ছেন তরুণ ওপেনার সাইফ হাসান।

সাইফের খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়ে ডোমিঙ্গো বলেন, ‘আমি চাই তাকে আরো সুযোগ দিতে। টেস্টে ওপেন করা খুব কঠিন। অনেক ওপেনারেরই দলে ঢুকে নিজের জায়গায় মানিয়ে নিতে সময় লাগে। তাই আমরা চাই তাকে কাল আরেকটা সুযোগ দিতে। তাছাড়া ওপেনিংয়ে ডান-বামহাতি কম্বিনেশনটা বেশ ভালো হয়। তাই সাইফ খেলবে।’’

প্রথম টেস্টে একাদশে খেলেছেন তিন পেসার-আবু জায়েদ রাহি, তাসকিন আহমেদ আর ইবাদত হোসেন। ডোমিঙ্গোর কথাও ইঙ্গিত পাওয়া গেল, দ্বিতীয় টেস্টেও তিন পেসারেই খেলাতে চান। তবে যে কোনো একজনকে বিশ্রাম দেয়া হতে পারে।

ডোমিঙ্গো বলেন, ‘অবশ্যই ওরা তিনজনই এখন আমাদের প্রথমসারির পেসার। এছাড়া শরিফুল নেটে খুব ভালো কাজ দেখিয়েছে। আমি চাই তিনজনকেই এই টেস্টে খেলাতে। কিন্তু আগে যেমনটা বললাম, দেখতে চাই ওরা এই গরমে টানা বোলিংয়ের চাপটা কতটা নিতে পারছে। গত টেস্টে যেমন তাসকিন ২৫ ওভার করেছে, এবাদত ২০ এর মতো, রাহিও ১৫ ওভারের মতো বল করেছে। আমাকে দেখতে হবে সামনের টেস্টে তারা শতভাগ দিতে পারবে কিনা। আমরা এখনও শেষ সিদ্ধান্তটা নেইনি, তবে চেস্টা করবো ওরা তিনজনই যেন খেলতে পারে। আমরা চাচ্ছি ওদের দলে রাখার ব্যাপারে-সুযোগ দেয়ার ব্যাপারে ধারাবাহিক হতে। তাসকিন-রাহি দুজনই টেস্টে অনভিজ্ঞ। আমরা তাদের আরও সুযোগ করে দিতে চাই।’

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

সন্ধ্যা ৭টায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

দ্বিতীয় টেস্টের একাদশ সাজালেন টাইগার কোচ

প্রকাশিত : ০৬:০৫:৩৩ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১