০৭:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ২২ মে ২০২৬

গণপরিবহন চলাচলে ৫ মে পর্যন্ত বিধিনিষেধ

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) আজ বুধবার মধ্যরাত থেকে আগামী ৫ মে মধ্যরাত পর্যন্ত গণপরিবহন চলাচলের বিধিনিষেধ আরোপ করে আদেশ জারি করেছে ।

সংস্থাটির পক্ষ থেকে আজ জারি করা এক আদেশে বলা হয়েছে, এ সময় সব ধরনের সড়ক পরিবহন চলাচল বন্ধ থাকবে। তবে পণ্য পরিবহন, উৎপাদন ব্যবস্থা ও জরুরি সেবাদানে নিয়োজিত যানের ক্ষেত্রে এই আদেশ প্রযোজ্য হবে না।

আদেশে আরও বলা হয়েছে, আইন শৃঙ্খলা ও জরুরি পরিসেবায় নিয়োজিত যানবাহন চলাচল করতে পারবে। এর মধ্যে রয়েছে—কৃষি উপকরণ (সার, কীটনাশক ও কৃষি যন্ত্রপাতি ইত্যাদি) বহনকারী যানবাহন চলাচল করতে পারবে। খাদ্য দ্রব্য, খাদ্যশস্য, ত্রাণ বিতরণ, স্বাস্থ্যসেবা ও কোভিড টিকাদানে নিয়োজিত যানবাহন চলাচল কোনো বাধা থাকবে না।

এ ছাড়া বিদ্যুৎ, গ্যাস, টেলিযোগাযোগ, ফায়ার সার্ভিস, ডাকসেবার কাজে নিয়োজিত এবং গণমাধ্যমে কর্মরতদের যানবাহনও চলতে পারবে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ইউরেনিয়াম নিয়ে যুক্তরাষ্ট্রকে কড়া বার্তা ইরানের

গণপরিবহন চলাচলে ৫ মে পর্যন্ত বিধিনিষেধ

প্রকাশিত : ০৮:১৪:৫৩ অপরাহ্ন, বুধবার, ২৮ এপ্রিল ২০২১