০৯:৫১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

নরসিংদীর শিবপুরে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার ঈদ উপহার পাচ্ছেন ৪ হাজার ৭শ গরীব অসহায় পরিবার। এরই অংশ হিসেবে আজ বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল থেকে বেলা ৩টায় পযর্ন্ত উপজেলার দুলালপুর ইউনিয়ন, জয়নগর ইউনিয়ন ও বাঘাব ইউনিয়নসহ ৩টি ইউনিয়ন পরিষদের এ উপহারের অর্থ বিতরণ করেন ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহমুদা খাতুন, জয়নগর ইউপি চেয়ারম্যান নাদিম সরকার, দুলালপুর ইউপি চেয়ারম্যান মোঃ মেরাজুল হক মেরাজ , বাঘাব ইউপি চেয়ারম্যান তরুন মৃধা, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা মাহমুদুর রহমান, উপজেলা যুব উন্নযন কর্মকর্তা সিকদার মাহমুদসহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

ইউএনও মোহাম্মদ কাবিরুল ইসলাম খান জানান, প্রধানমন্ত্রীর উপহার উপজেলার ৯টি ইউনিয়নের ৪ হাজার ৫০০ ও পৌরসভার ২০০ অসহায় পরিবারের মাঝে ৫০০ টাকা করে মোট ২৩ লাখ ৫০ হাজার টাকা প্রদান করা হবে। জি.আর ক্যাশের আওতায় প্রত্যেক ইউনিয়নে ২ লাখ ৫০ হাজার টাকা এবং পৌরসভায় ১ লাখ টাকা বিতরণ করা হবে। প্রতিটি ইউনিয়নে মনিটরিং টিম করে উপহারের অর্থ যথাযথ বণ্টন ও তদারকি করা হচ্ছে।

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

শিবপুরে প্রধানমন্ত্রীর ঈদ উপহার

প্রকাশিত : ০৫:৫৩:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১