০৯:৫৩ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

দেশব্যাপী জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

দেশব্যাপী পেশাগত স্বাস্থ্য ও সুরক্ষা বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে স্বাস্থ্যবিধি মেনে ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করেছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এবং কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদফতর।

দিবসটির এবারের প্রতিপাদ্য ‘মুজিববর্ষের অঙ্গীকার, নিরাপদ কর্মপরিবেশ হোক সবার’। দিবসটি উপলক্ষে বুধবার রাতে অনুষ্ঠিত ভার্চুয়াল সভায় প্রধান অতিথির বক্তব্যে শ্রম প্রতিমন্ত্রী মন্নুজান সুফিয়ান এমপি বলেন, ‘বিশ্বব্যাপী এই ক্রাইসিস-এর মাঝেই বাংলাদেশ জাতিসংঘ কর্তৃক স্বল্পোন্নত দেশের তালিকা থেকে উন্নয়নশীল দেশে উন্নীত হওয়ার চূড়ান্ত সুপারিশ লাভ করেছে। তিনি বলেন, এই অর্জনে এ দেশের শ্রমজীবী মানুষের অবদান অপরিসীম।

করোনাভাইরাস সংক্রমণে সৃষ্ট মহামারির ফলে সারাবিশ্বে স্বাস্থ্য সুরক্ষার বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় হিসেবে বিবেচিত হচ্ছে। গত বছরও এই দিবসের কার্যক্রমগুলো যথাযথভাবে পালন করা যায়নি।

‘এ বছরও আমরা স্বাস্থ্যবিধি মেনে দেশব্যাপী স্বাস্থ্য সচেতনতা সৃষ্টির সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছি। শ্রমিক-কর্মচারীসহ সকল নাগরিকের সার্বিক সুস্বাস্থ্য নিশ্চিত করতে স্বাস্থ্যবিধি মেনে চলার জন্য আমি সংশ্লিষ্ট সকলের প্রতি আহ্বান জানাচ্ছি’।

ভার্চুয়াল সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব কে, এম, আব্দুস সালাম। অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন- আইএলও কান্ট্রি ডিরেক্টর টুমো পুটিআইনেন, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি কামরান টি রহমান, বিজিএমইএ সভাপতি ফারুক হাসান, এফবিসিসিআই সভাপতি শেখ ফজলে ফাহিম, বিকেএমইএ প্রতিনিধি, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের আওতাধীন দফতর ও সংস্থার প্রতিনিধিরা।

অন্যান্য সরকারি-বেসরকারি দফতর ও সংস্থার অতিথিরা, শ্রমিক নেতারা, মালিক প্রতিনিধিরা, জাতীয় ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগী সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

দেশব্যাপী জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন

প্রকাশিত : ০৬:০৮:৫৩ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ এপ্রিল ২০২১