০৩:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

ঝিনাইদহ সদর উপজেলার ভেটেরিনারী কলেজের সামনে থেকে ফেন্সিডিলসহ শাহজাহান আলী (৪১) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে ডিবি পুলিশ। বৃহস্পতিবার ঝিনাইদহ-চুয়াডাঙ্গা মহাসড়কের উক্ত স্থান থেকে তাকে আটক করে ডিবি পুলিশ। আটককৃত শাহজাহান আলী চুয়াডাঙ্গার বেলগাছি গ্রামের ইসমাইল হোসেনের ছেলে। ঝিনাইদহ ডিবি পুলিশের ওসি আনোয়ার হোসেন জানান, গোপন সংবাদের ভিত্তিতে সকালে ভেটেরিনারী কলেজের সামনে চেকপোস্ট বসানো হয়। এসময় চুয়াডাঙ্গা থেকে ঝিনাইদহ গামী একটি ইজিবাইকের গতিরোধ করে তল্লাসী করে ৯৭ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়। এঘটনায় জড়িত থাকার অপরাধে গ্রেফতার করা হয় শাহজাহান আলীকে। এ ব্যাপারে ঝিনাইদহ সদর থানায় মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভাসানী বিশ^বিদ্যালয়ে গুচ্ছভুক্ত ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত

ঝিনাইদহে ফেন্সিডিলসহ মাদক ব্যবসায়ী আটক

প্রকাশিত : ০৩:৪৫:১৬ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১