১১:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

গাজীপুরে ৩২৮ পিস ইয়াবাসহ কারারক্ষী আটক

গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর কারারক্ষী পিন্টু মিয়া (৩০) ইয়াবাসহ আটক হয়েছেন। এর আগে তিনি গাঁজাসহ ধরা পড়ে সাময়িক বরখাস্ত হয়েছিলেন। বৃস্পতিবার রাতে কাশিমপুর কারাফটকে ৩২৮ পিস ইয়াবাসহ তাকে আটক করা হয়। আটক পিন্টু ঢাকার ধামরাই উপজেলার গারাইল গ্রামের আব্দুল ওয়াহিদের ছেলে।

কোনাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা
(ওসি) আবু সিদ্দিক জানান, রাত পৌনে ৮টার দিকে পিন্টু মিয়া কাশিমপুর কারা কমপ্লেক্সের প্রধান ফটক দিয়ে ঢুকছিলেন। এই সময় সেখানে দায়িত্বরত কারারক্ষী আতিকুর রহমানের কাছে তার আচরণ সন্দেহ হলে পিন্টুর দেহ তল্লাশি করেন এবং তার সঙ্গে রাখা ৩২৮ পিস ইয়াবা পান। পরে বিষয়টি তিনি কারাকর্তৃপক্ষকে জানান। পরে পিন্টু মিয়াকে আটক করে পুলিশে দেওয়া হয়েছে। এই ঘটনায় তার বিরুদ্ধে মামলার প্রস্তুতি চলছে।

কাশিমপুর কেন্দ্রীয় কারাগার পার্ট-১ এর জেলার রীতেশ চাকমা বলেন, পিন্টু মিয়া তিন বছর ধরে এই কারাগারে কারারক্ষী পদে চাকরি করছেন। এর আগে তিনি কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারারক্ষী ছিলেন। সেখানে থাকাকালেও গাঁজা সরবরাহের অভিযোগে একবার সাময়িক বরখাস্ত হয়েছিলেন তিনি।

বৃহস্পতিবার রাতে আটক করে কোণাবাড়ি থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

গাজীপুরে ৩২৮ পিস ইয়াবাসহ কারারক্ষী আটক

প্রকাশিত : ০৪:০৩:৪৪ অপরাহ্ন, শুক্রবার, ৩০ এপ্রিল ২০২১