কুষ্টিয়ার কুমারখালীতে একটি খামারে আগুন লেগে খামারসহ বিভিন্ন ধরনের পশু-পাখী আগুনে পুড়ে গেছে। এতে ক্ষয়-ক্ষতির পরিমান প্রায় ১৫ লাখ টাকা।
বাগুলাট ইউনিয়নের দুধকুমড়া গ্রামে বৃহস্পতিবার (২৯ এপ্রিল) রাত সাড়ে ১২ টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে।
এলাকাবাসী জানান, রাত সাড়ে ১২ টার দিকে চারদিকে আগুনের লেলিহান দেখে তারা ছুটে যায়। তারা আগুন নিভানোর চেষ্টা করে ও ফায়ার সার্ভিসে সংবাদ দেয়। ফায়ার সার্ভিসের গাড়ী আসার পূর্বেই রেজাউল আলীর খামারের ঘরসহ ৫টি গরু, ১৫ টি ছাগল ও ২ শতাধিক হাঁস- মুরগী পুড়ে ঝলসে মারা যায়।
ক্ষতিগ্রস্থ কৃষক রেজাউল আলী জানান, তিনি তার বসত বাড়ীর অদুরে মিশ্র খামার করে গরু, ছাগল ও হাঁস-মুরগি পালন করতেন। রাতে হটাৎ করেই আগুনে পুড়ে তার ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে। তিনি সবকিছু হারিয়ে নিঃস্ব হয়ে গেছেন বলেও জানান।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















