০৩:৪৭ অপরাহ্ন, শুক্রবার, ১৩ মার্চ ২০২৬

অভিনয় ছেড়ে ধর্মপালন ও ব্যবসায় মনোযোগী সুজানা

সুজানা জাফর

দীর্ঘ ১৬ বছর বিভিন্ন বিজ্ঞাপন, মিউজিক ভিডিও ও নাটকে কাজ করেছেন মিডিয়ার প্রিয়মুখ সুজানা জাফর। অভিনয়ের রঙিন জগত ছেড়ে তিনি ধর্মপালন ও ব্যবসায় মনোযোগী হয়েছেন। এছাড়াও তিনি চেষ্টা করেন অসহায় মানুষের পাশে দাঁড়াতে।

সুজানা জানান, ‘কখনোই খুব বেশি কাজ করা হয়নি। কাজের মাঝেও অনেক সময় বিরতি নিয়েছি। মানুষ তাদের ভালোবাসায় সব সময়ই আমাকে মনে রেখেছে। মিডিয়াতে কাজ করার সবচেয়ে বড় পাওয়া এটা।’

সুজানা তার পোশাকই শুধু নয়, লাইফস্টাইলের অনেক কিছুতেই এনেছেন আমূল পরিবর্তন, যার অন্যতম হচ্ছে তিনি দিনের বেশিরভাগ সময় ইবাদত করে কাটান। প্রচুর বই পড়েন, বিশেষ করে ধর্মীয় লেখা। ২০১৮ সালের নভেম্বরে ওমরাহ হজ পালন করেন সুজানা। তারপর থেকেই তিনি ইসলাম ধর্ম জানতে অনুপ্রাণীত হয়েছেন।
নিজের এই পরিবর্তনের বিষয়ে সুজানা বলেন, ‘যখন পর্দা করি নাই তখন কোনো অনুষ্ঠানে গেলে বা সামাজিক মাধ্যমে ছবি দিলে, ভক্তরা নাইস, বিউটিফুল বা কিউট লিখতো আর এখন তারা লেখেন, আপু আপনার জন্য দোয়া করি। এখানেই কিন্তু বোঝা যায়, আমরা প্রিয় মানুষদের ভালো থাকার জন্যই দোয়া করি। তার মানে তারা আমাকে আগের চেয়েও আপন করে নিয়েছেন। তাদের ভালোবাসার সঙ্গে সঙ্গে আমার প্রতি সম্মানটাও বেড়েছে।’

সুজানার সৌন্দর্য সম্পর্কে জানতে চাইলে বলেন, ‘সৌন্দর্য যেটুকু দেখেন এটা তো জন্ম থেকেই পেয়েছি। আসলে আমার নানীর বংশধররা ইরানী ছিলেন, তার থেকেই আমার মা-খালারা সবাই অনেক বেশি সুন্দর। আমিও হয়তো একটু পেয়েছি।

তিনি আরও বলেন, ‘সৌন্দর্য রক্ষায় নিয়মিত পরিষ্কার পরিচ্ছন্ন থাকা হয়। মাঝে মাঝে ঘরেই প্রাকৃতিক প্যাক বানিয়ে ত্বকে মেখে রাখি কিছুক্ষণ, নিয়মিত ত্বক পরিষ্কার করে ময়েশ্চারাইজার ব্যবহার করি। বাইরের খাবার এমনিতেই কম পছন্দ করি, নিয়মিত চেষ্টা করি ফল ও সবজি খেতে আর প্রচুর পানি পান করি।’

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

ছোটপর্দার পর অভিনয়ের ভিন্ন পরিসরে সুশোভন সোনু রায়

অভিনয় ছেড়ে ধর্মপালন ও ব্যবসায় মনোযোগী সুজানা

প্রকাশিত : ১২:৫৬:২১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১