গণপরিবহন চালু করেন তা না হলে পর্যাপ্ত ত্রাণের ব্যবস্থা করেন বলে মন্তব্য করেছেন শ্রমিক নেতারা। তারা বলেন, পরিবহন শ্রমিকরা তাদের স্ত্রী-পরিবার পরিজন নিয়ে মানবেতর জীবন যাপন করছেন। পবিত্র রমযান মাসেও খেয়ে না খেয়ে দিনাতিপাত করছি। অতিস্বত্বে স্বাস্থ্যবিধি মেনে গণপরিবহন চালুর দাবি জানান তারা।
শ্রমিকরা জানান, দেশে সবকিছু খোলা রেখে শুধু গণপরিবহন বন্ধ রেখে করোনাভাইরাসের সংক্রমণ রোধ করা সম্ভব নয়। সারাদেশে হাট-বাজার, শপিংমল, বিপণীবিতান, ব্যাংক খোলা রেখেছে সরকার। শুধু পরিবহন সেক্টর বন্ধ রাখা হয়েছে।
রবিবার দুপুরে রংপুর প্রেসক্লাব চত্বরে গণপরিবহন চালুর দাবিতে মানববন্ধনে শ্রমিক নেতারা এসব কথা বলেন। রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এমএ মজিদ এর সভাপতিত্বে মানববন্ধনে বক্তব্য রাখেন, রংপুর জেলা মটর শ্রমিক ইউনিয়ন সহ-সাধারণ সম্পাদক রোনাচুর জামান মিন্টু, সড়ক সম্পাদক ছাদেক আলী, কোষাধ্যক্ষ শাহরিয়ার হোসেন বিটুল, রংপুর জেলা ট্রাক শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম মানিক, সহ-সভাপতি আশরাফ আলীসহ অন্যান্য নেতৃবৃন্দ। মানববন্ধনে রংপুরের সকল স্তরের শ্রমিকবৃন্দ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















