০৯:২৮ অপরাহ্ন, সোমবার, ২৭ এপ্রিল ২০২৬

মাগুরায় নালিম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

নালিম

মাগুরায় নালিম চাষে জেলার কৃষকদের আগ্রহ বাড়ছে । পরিশ্রম কম লাভ বেশি হওয়ায়ে জেলায় কৃষকরা বর্তমানে এ চাষে ঝুকছে । গ্রীষ্ম মৌসুমে বাজারে উঠতে শুরু করেছে বাঙ্গির বিকল্প ফল নালিম । মাগুরা সদরের ইছাখাদা,মুছাপুর , সত্যপুর,হাজরাপুর,হাজিপুর,নালিয়ালডাঙ্গি,শিবরামপুর ও নড়িহাটি গ্রামে হচ্ছে নালিমের চাষ । এবার আবহাওয়া অনুকুলে থাকলেও মাগুরায় নালিমের ফলন তেমন ভালো হয়নি । চাষীরা জানান,আমরা উপযুক্ত সময়ে নালিমের বীজ রোপন করেছি । কিন্তু তীব্র খরা ও প্রচন্ড তাপদায়ে এবার নালিমের গাছ অনেক মরে যাওয়ায় ফলন ভালো হয়নি ।
মাগুরা সদরের ইছাখাদা গ্রামের রজব আলী মোল্যা জানান, এবার ২ বিঘা জমিতে আমি নালিমের চাষ করেছি । ইতিমধ্যে জমি থেকে নালিম উত্তোলন করেছেন । এবার প্রচন্ড তাপদায়ে নালিমের আশানুরুপ ফলন হয়নি । গত বছর যেখানে নালিমের বাম্পার ফলন হয়েছিল সেখানে এবার ফলন খুবই কম । এবার জেলার বাইরের ব্যাপারিরা নালিম ক্রয় করার জন্য আসছে কিন্তু এবার উৎপাদন ভালো না হওয়াতে ব্যাপারীদের চাহিদা অনুযায়ী নালিম দিতে পারছি না । তার কারণ প্রচন্ড খরতাপে নালিম গাছ মরে নষ্ট হয়ে গেছে তাই ফলন বিপর্যয় হওয়ায় আমাদের আর্থিক ক্ষতি হয়েছে । আমাদের উৎপাদিত নালিম ঢাকা,মাদরীপুর,শিবচর,চট্রগ্রামসহ বিভিন্ন জেলায় যায় । এই স্থানের ব্যাপারিরা প্রতি বছর ট্রাক ভর্তি করে নালিম নিয়ে যায় । এবার প্রতি ট্রাক নালিম ৬০ হাজার থেকে ৮০ হাজার টাকায় বিক্রি হচ্ছে । যেখানে গত বছর ১ লক্ষ টাকার উপরে বিক্রি করেছি ।
কৃষি বিভাগ বলছে, এবার জেলায় ১৬০ হেক্টর জমিতে নালিম চাষ হয়েছে । নালিম একটি পুষ্টিকর ফল । বাঙ্গি’র বিকল্প ফল হিসেবে নালিমের কদর অনেক । বর্তমানে রমজান মাসে নালিমের চাহিদা বৃদ্ধি পেয়েছে । বাজারে এখন প্রতি পিচ নালিম ১৫-২০ টাকায় বিক্রি হচ্ছে । জেলায় দিন দিন এ চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে । আগামীদিনে নালিম চাষ করতে জেলার কৃষকদের উদ্ধুদ্ধ করা হচ্ছে ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

মাগুরায় নালিম চাষে কৃষকদের আগ্রহ বাড়ছে

প্রকাশিত : ০৩:৫৫:৩১ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১