শনিবার মাদারীপুর জেলার রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান করোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতা মূলক স্টিকার নিয়ে টেকেরহাট বন্দরে বিভিন্দোকানপাট, শপিংমল,ইজিবাইক,মোটরসাইকেল বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে স্টিকার লাগানো হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন, ভূমি কমিশনার রেজওয়ানা কবির,পৌর মেয়র নাজমা রশিদ, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা প্রদীপ কুমার মন্ডল, মাদারীপুর ২ আসন সংসদ সদস্য শাজাহান খান এমপি’র স্থানীয় প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মাহবুব হোসেন, রাজৈর থানা পুলিশ। এছাড়াও বাজারের ব্যবসায়ীরা এবং সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা আনিসুজ্জামান বলেন, করোনা ভাইরাস প্র’তিরোধে মাস্ক এর কোন বিকল্প নেই। তাই আসুন আমরা সবাই সচেতন হই, মাস্ক ব্যবহার করি এবং অন্যদেরকেও উৎসাহিত করি।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















