১১:২৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

মোশাররফ করিম যখন সুইপার

অভিনয়জীবনে বহুমাত্রিক চরিত্রে দেখা গেছে জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে। এবার তাকে দেখা যাবে সুইপার চরিত্রে। নাটকের নাম ‘কাল­ু সুইপার’। জুয়েল এলিনের রচনায় এটি পরিচালনা করেছেন জাহিদুর রহমান। অভিনয় করেছেন মোশাররফ করিম, তানিয়া বৃষ্টিসহ আরও অনেকে। ঈদের দ্বিতীয় দিন রাত ৯ টায় মাছরাঙা টেলিভিশনে প্রচারিত হবে নাটকটি। গল্পে দেখা যাবে, সিটি কর্পোরেশনের তালিকাভূক্ত পরিচ্ছন্নতাকর্মী কাল­ু সুইপার।

সরকারের বরাদ্দ পাওয়া সুইপার কলোনীর এক কামরায় মা, বোন আর বউ নিয়ে কাল­ুর সংসার। এই এক কামরার সংসারে বসবাস নিয়ে স্ত্রী রাধার যত ক্ষোভ। কাল­ুর কলেজ পড়য়া বোনকে উঠতে বসতে কটু কথা শোনায়। একদিন কাল­ুর বোন গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে। আকস্মিক এই শোক সামলাতে না পেরে পক্ষাঘাত রোগে আক্রান্ত হয়ে শরীরের এক পাশ অচল হয়ে যায় কাল­ুর। রাস্তার মোড়ে কাল­ুর মাকে ভিক্ষা করতে বসায় রাধা।

বেশ ভালো টাকা পড়ে তার ভিক্ষার থালায়। সেই টাকা নিয়ে মজনুর সাথে অলংকার বানাতে যায় রাধা। মায়ের ভিক্ষা করা কাল­ু মেনে নিতে পারে না। এক বন্ধুর সহায়তায় মাকে ঘরে নিয়ে নিজেই ভিক্ষার থালা নিয়ে বসে যায়। একদিন রাধা তার সংসার ছেড়ে মজনুর সাথে বের হয়ে যায়। কাল­ু খুজতে গিয়ে তাকে পায় না। এদিকে তার মা পৃথিবী ছেড়ে চলে গেছে। শুন্য ঘরে কাল­ু একা। অনেকদিন পর দেখে তার মা যেখানে ভিক্ষার থালা নিয়ে বসতো সেখানে রাধা বসে আছে। কাল­ু তাকে বলে, ‘তুই আমার দুঃসময়ে আমারে ছাইড়া চলে গেছিলি কিন্তু তোর দুঃসময়ে আমি তোরে ছাইড়া যাই নাই।’

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

মোশাররফ করিম যখন সুইপার

প্রকাশিত : ০৪:১৮:৩৭ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১