১২:১৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কেটে দিলেন কৃষকের ধান

নেত্রকোনার বারহাট্টা উপজেলার কলাভাঙ্গা বিলে (শনির হাওর) কৃষক মোহাম্মদ রুহুল আমিন নূরুলের ১২০ শতাংশ জমির বোরো ধান পেকেছে। কিন্তু করোনা পরিস্থিতিতে রোববার সকালে তার ধান কেটে দিলেন সমাজকল্যাণ প্রতিমন্ত্রী বীর মুক্তিযোদ্ধা আশরাফ আলী খান খসরু। এ সময় তার সঙ্গে ছিলেন কৃষক লীগের কেন্দ্রীয়, জেলা ও উপজেলার নেতাকর্মীরা।

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী আশরাফ আলী খান খসরু বলেন, ‘এই করোনা মহামারির মধ্যে কৃষকের পাশে থেকে ধান কেটে গোলায় তুলে দেয়ার মাধ্যমে কৃষক লীগ প্রমাণ করেছে প্রকৃতপক্ষেই কৃষকদের সংগঠন। কৃষিবিদ সমীর চন্দ ও অ্যাডভোকেট উম্মে কুলসুম স্মৃতির নেতৃত্বে বাংলাদেশ কৃষকলীগ আজ সবার জন্য মডেল সংগঠন হিসেবে উপনীত হয়েছে।’

এসময় কেন্দ্রীয় কৃষক লীগের সভাপতি কৃষিবিদ সমীর চন্দ বলেন, ‘বাংলাদেশ কৃষক লীগ বঙ্গবন্ধুর হাতে গড়া সংগঠন। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এ দেশের কৃষকের কল্যাণে বাংলাদেশ কৃষকলীগ প্রতিষ্ঠা করেছিলেন। তাই কৃষক লীগের নেতৃবৃন্দের অনেক দায়িত্ব এবং প্রতিটি নেতাকর্মীরা তাদের দায়িত্বের ব্যাপারে সজাগ।’

তিনি কৃষক সমাজকে ধান কাটাসহ যেকোনো সমস্যায় সহযোগিতার জন্য নেতৃবৃন্দের সঙ্গে যোগাযোগ করতে অনুরোধ করেন। কৃষকের সব বিপদে-আপদে বাংলাদেশ কৃষক লীগ পাশে থাকবে বলেও প্রত্যয় ব্যক্ত করেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ফকির বাজার স্কুল এন্ড কলেজের সাধারন সভা অনুষ্ঠিত

সমাজকল্যাণ প্রতিমন্ত্রী কেটে দিলেন কৃষকের ধান

প্রকাশিত : ০৫:০৩:৫৬ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১