নারায়ণগঞ্জের রূপগঞ্জে পানিতে ডুবে ২ শিশুর মর্মান্তিক মৃত্যুর ঘটনা ঘটেছে । ঘটনাটি ঘটেছে শনিবার রাতে উপজেলার কাঞ্চন পৌরসভার নায়াগাঁও এলাকায় । এলাকাবাসী জানায় ,গত ৩০ এপ্রিল কাঞ্চন পৌরসভার নায়াগাঁও এলাকায় মানিক নিয়ার নানার বাড়িতে বেড়াত আসে একই উপজেলার চারিতাল্লুক এলাকার কবির হাসনের শিশুপুত্র জিসান (৬)।
এদিক একই বয়সী তার মামাতা ভাই পানাউল্লাহর ছেলে তুরাগও (৬) ফুপাতা ভাইকে পেয়ে খেলায় মেতে উঠে। খেলতে গিয়ে তুরাগ ও জিসান ৩০ এপ্রিল বিকেলে নিখোজ হয়ে যায়। পরিবারের লোকজন সম্ভাব্য সব জায়গায় খুঁজাখুঁজি করও তাদেও কোন হুদিশ মেলেনি । এদিকে রাতে এই দুই শিশুর লাশ বাড়ির পাশর পুকুর ভেসে উঠে । নিহতের লাশ উদ্ধার করে দাফন করা হয়েছে । এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















