০১:৪০ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

শেরপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

বগুড়ার শেরপুর উপজেলায় চকখানপুর এলাকার একটি বাঁশবাগান থেকে টুটুল (১৬) নামে এক যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।

নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে। পুলিশের ধারণা গলায় গামছা পেচিয়ে শ্বাসরোধ করে তাকে হত‍্যা করা হয়েছে।

রবিবার বিকাল তিনটায় মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

পুলিশ ও নিহতের পরিবার সুত্র জানায়, টুটুলের বাবার নাম মো: আব্দুল হান্নান। বাড়ি সিরাজগঞ্জের কাজিপুর উপজেলার পাঁচগাছি এলাকায়। টুটুল পেশায় অটোরিকশা চালক ছিলেন। গতকাল বিকেলে নিজস্ব অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বেরিয়ে আর বাড়ি ফেরেনি তিনি।
চকখানপুর এলাকার একটি বাঁশবাগানে টুটুলের লাশ পড়েছিল। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে।

শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শহিদুল ইসলাম জানান, নিহতের শরীরে আঘাতের চিহ্ন রয়েছে। ধারনা করা হচ্ছে, অজ্ঞাত দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত‍্যা করে। অটোরিকশা ছিনতাই সহ বেশকিছু দিক মাথায় নিয়ে পুলিশ কাজ শুরু করেছে।
এ ঘটনায় একটি হত্যা মামলা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

শেরপুরে অটোরিকশা চালকের লাশ উদ্ধার

প্রকাশিত : ০৭:৫৮:১৯ অপরাহ্ন, রবিবার, ২ মে ২০২১