০৮:০১ অপরাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

ফেনসিডিলসহ আটক ৪

নাটোরে ২৮২ বোতল ফেনসিডিলসহ চার মাদকবিক্রেতাকে আটক করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‍্যাব) সদস্যরা।

আটককৃতরা হলেন- দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার এস্তাবনগর গ্রামের মো. সোলেমান হোসেনের ছেলে রুবেল হোসেন (২৩), বিরামপুর উপজেলার পূর্ব জগন্নাথপুর গ্রামের মো. নজরুল ইসলামের ছেলে কাওছার আলী (২৬), গাইবান্ধার সাঘাটা উপজেলার মো. আব্দুর রহিমের ছেলে আলমগীর মিয়া (৩২) ও ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল উপজেলার সন্ধারুই গ্রামের জালাল আহমেদের ছেলে আ. করিম (৩৩)।

মঙ্গলবার ভোরে সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় র‌্যাব-৫ নাটোর ক্যাম্প।

বিজ্ঞপ্তিতে থেকে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিক্তিতে সোমবার দিবাগত রাতে নাটোর রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে ওই চার জনকে আটক করে র‌্যাব-৫ নাটোর ক্যাম্প, রাজশাহীর একটি অপারেশন দল। সে সময় আটকদের কাছ থেকে ২৮২ বোতল ফেনসিডিল, চারটি মোবাইলফোন, পাঁচটি সিমকার্ড, তিনটি মেমোরি কার্ড ও দু’টি মাদক পরিবহনের স্কুল ব্যাগ জব্দ করা হয়। এ ঘটনায় আটক চার জনের নামে নাটোর সদর থানায় একটি মাদক মামলা রুজু করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ এস শিকদার

জনপ্রিয়

নতুন বৈশ্বিক টুর্নামেন্ট আনছে আইসিসি

ফেনসিডিলসহ আটক ৪

প্রকাশিত : ১১:১২:৫৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১