০৬:৫৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মহাদেবপুরে আত্মসাৎকৃত ৯ হাজার কেজি সুগন্ধি চাল উদ্ধার; আটক দুই

নওগাঁর মহাদেবপুর উপজেলায় এসিআই ফুডস লিমিটেড রাইস ইউনিট থেকে প্রতারক চক্র ট্রাক ড্রাইভার এবং হেলপারের মিথ্যা পরিচয় দিয়ে আত্মসাৎকৃত ১৩ মেট্রিক টন সুগন্ধি চিনিগুড়া চালের মধ্যে ৯ মেট্রিক টন চাল উদ্ধার করা হয়েছে। ঘটনার জড়িত থাকায় মূল হোতাহেলাল উদ্দিন মন্ডলসহ ২ জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে জেল হাজতে পাঠানো হয়েছে।
ট্রাক নিখোঁজের ১৬ দিন পর সোমবার রাত সাড়ে ১০ টার দিকে রংপুর জেলার গঙ্গাচড়া বাজারস্থ মেসার্স নাঈম ট্রেডার্স এর গোডাউন থেকে ৮ হাজার ৯শ’ ৪০ কেজি চাল উদ্ধার করে হয়।
আটকরা হলেন- বগুড়া জেলার শেরপুর থানার সদর হাসড়া গ্রামের মৃত বাদুল্লা মন্ডলের ছেলে হেলাল উদ্দিন মন্ডল (৪৬) ও রংপুর জেলার গঙ্গাচড়া থানার গৃরিয়ারপাড় গ্রামের তাজ উদ্দিনের ছেলে লেবু মিয়া (৪৮)।
১৮ এপ্রিল নওগাঁর মহাদেবপুর উপজেলার সরস্বতীপুর বাজার থেকে এসিআই কোম্পানির ১৩ মেট্রিক টন চিনিগুড়া প্রিমিয়াম সুগন্ধি (আতব) চাল নারায়ণগঞ্জের উদ্যোশে ট্রাকে করে নিয়ে নিখোঁজ হয় প্রতারক চক্র। ঘটনার তিনদিন পর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিকের ভাই সুশান্ত কুমার মহাদেবপুর থানায় একটি সাধারণ ডায়েরি করেন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মহাদেবপুর উপজেলার ভাই ভাই ট্রান্সপোর্ট এর মালিক সুব্রত চক্রবর্তী ওরফে অশোক। তার প্রতিষ্ঠানটি উপজেলা সদরের শিবগঞ্জ মোড়ে অবস্থিত। তিনি তার প্রতিষ্ঠানের মাধ্যমে দীর্ঘদিন থেকে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ট্রাক ভাড়া করে মালামাল পরিবহণ করেন। মহাদেবপুরের সরস্বতীপুর এলাকার ‘এসিআই ফুডস লিমিটেড’ এর সাথে গাড়ি সরবরাহের চুক্তি আছে। এই সুযোগ নিয়ে গত ১৮ এপ্রিল সকালে শামীম হোসেন ট্রাক চালক পরিচয় দিয়ে সুব্রত চক্রবর্তীর কাছে জানতে চান কোন ট্রিপ (ভাড়া) আছে কিনা। তিনি ট্রিপ নাই বলে জানান সুব্রত চক্রবর্তী। এরপর আবারও পরপর ভিন্ন নম্বর থেকে তিনবার তাকে (সুব্রত চক্রবর্তী) ফোন দেয়া হয়। শেষবার দুপুর ১২ টার দিকে ফোন দিয়ে আবারও অনুরোধ করা হয় তারা ঢাকা থেকে প্লাস্টিকের মাল নিয়ে এসেছিল। আবারও ফিরে যাবে। তবে ট্রাক ফাঁকা না নিয়ে কোন কিছুর ট্রিপ নিয়ে যেতে চান। মহাদেবপুরের নওহাটা মোড়ে তারা অপেক্ষা করছে। এর কিছুপর সুব্রত চক্রবর্তী তাদের জানান এসিআই কোম্পানির সুগন্ধি চাল আছে যা নারায়নগঞ্জের সিদ্ধিরগঞ্জ বাজারে যাবে। পরে ১১ হাজার টাকায় চুক্তি হয়। ট্রাকে মালামাল উঠিয়ে কাগজপত্র সবকিছু সম্পূর্ন করে দুপুর ২ টার দিকে তারা নারায়নগঞ্জের উদ্যোশে রওনা দেয়।
কোম্পানির ম্যানেজার জাকির হোসেন তাদের সাথে যোগাযোগের চেষ্টা করলে রাস্তায় যানজটের মধ্যে আছে বলে জানায়। নির্দিষ্ট সময়ের মধ্যেও তারা গন্তব্যে না পৌঁছায় সন্দেহ হয়। পরে ২১ এপ্রিল সুব্রত চক্রবর্তীর ছোট ভাই সুশান্ত কুমার বাদি হয়ে চালক হাবিবুর রহমান ও হেলপার শামীম হোসেনসহ অজ্ঞাত ৫-৬ জনের বিরুদ্ধে থানায় থানায় সাধারন ডায়েরী করেন। পুলিশ অভিযানে চালিয়ে গত সোমবার দুপুর ২ টার দিকে বগুড়া থেকে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করে। তার দেয়া তথ্যমতে ওই রাত সাড়ে ১০ টার দিকে অভিযান চালিয়ে রংপুর জেলার গঙ্গাচড়া উপজেলা থেকে লেবু মিয়াকে আটকসহ ৮ হাজার ৯শ’৪০ কেজি চাল উদ্ধার করা হয়।
মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আজম উদ্দিন মাহমুদ বলেন, অভিযোগ আমলে নিয়ে অনুসন্ধান চালানো হয়। গোপন সংবাদে হেলাল উদ্দিন মন্ডলকে আটক করা হয়। সে এই ঘটনার মূল পরিকল্পনাকারী। তার দেয়া তথ্যমতে লেবু মিয়াকে আটকসহ চাল উদ্ধার করা হয়।
তিনি বলেন, আটককৃতরা এবং চালক-হেলপার আত্মীয়-স্বজন। তারা আন্তঃজেলা প্রতারক চক্র। তাদের বিরুদ্ধে বগুড়ার শেরপুর, ধুনট ও ঠাকুরগাঁও সদর থানায় চুরি, ডাকাতির প্রস্তুতি এবং প্রতরনার মাধ্যমে আত্মসাতের অভিযোগে ৬টি মামলা রয়েছে। মঙ্গলবার দুপুরে আদালতের মাধ্যতে তাদের জেল হাজতে পাঠানো হয়েছে। সেই সাথে আসামীদের জিঙ্গাসাবাদের জন্য পুলিশ আদালতে ৭ দিনের রিমান্ড আবেদন জানানো হয়েছে। এছাড়া এ ঘটনার সাথে আরো যারা জড়িত আছে তাদের আটকসহ বাঁকী চাল উদ্ধারের চেষ্টা চলছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মহাদেবপুরে আত্মসাৎকৃত ৯ হাজার কেজি সুগন্ধি চাল উদ্ধার; আটক দুই

প্রকাশিত : ০৫:৫৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১