১০:৫১ পূর্বাহ্ন, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬

ঈদ ‘আনন্দমেলা’ উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

ঢাকাই সিনেমার নন্দিত চিত্রতারকা পূর্ণিমা অভিনয়ের বাইরে উপস্থাপনাতেও নজর কেড়েছেন। আবার তাকে উপস্থাপনা করতে দেখা যাবে আসছে ঈদের বিশেষ ম্যাগাজিন অনুষ্ঠান ‘আনন্দ মেলা’তে। এখানে তার সঙ্গে থাকছেন চিত্রনায়ক ফেরদৌস। দুই বছর পরে আবার ‘আনন্দমেলা’ উপস্থাপনা করতে যাচ্ছেন ফেরদৌস-পূর্ণিমা।

সোমবার বাংলাদেশ টেলিভিশনের রামপুরা ভবনের স্টুডিওতে উপস্থাপনা অংশের শুটিং হয়েছে বলে জানান পূর্ণিমা।

চিত্রনায়িকা পূর্ণিমা বলেন, ছোটবেলায় বিটিভিতে ‌‘এসো গান শিখি’, ‘আলোর দিশারি’ অনুষ্ঠানে অংশ নিয়েছিলাম। এখন বড় হয়ে উপস্থাপক হিসেবে আবার বাংলাদেশ টেলিভিশনে এসেছি। তাও আবার ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে, ভীষণ ভালো লাগছে।

জানা গেছে, বাংলাদেশ টেলিভিশনে প্রচারিতব্য এবারের ‘আনন্দমেলা’ অনুষ্ঠানে অনেক ধরনের পরিবেশনা থাকবে। এখানে গান পরিবেশনা করবেন মমতাজ এবং নৃত্য পরিবেশনা করবেন তারিন, অপু বিশ্বাস ও মাহিয়া মাহি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

মানবতাবিরোধী অপরাধ : ১০ বছরের সাজা থেকে খালাস চেয়ে ইনুর আপিল

ঈদ ‘আনন্দমেলা’ উপস্থাপনায় ফেরদৌস-পূর্ণিমা

প্রকাশিত : ০৮:২৭:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৪ মে ২০২১