০৯:১৬ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

ঈদের দিন দুপুর ২.৪৫ মিনিটে এটিএন বাংলায় প্রচার হবে পূর্ণদৈর্ঘ্য বাংলা ছায়াছবি ‘আমি নেতা হবো’। বড় পর্দায় প্রদর্শনের পর এটিএন বাংলাতেই প্রথমবারেরমতো টিভি প্রিমিয়ার হচ্ছে চলচ্চিত্রটির। ২০১৮ সালে মুক্তি পায় রোমান্টিক ধাঁচের হাস্যরস্যাত্মক চলচ্চিত্র ‘আমি নেতা হবো’। চলচ্চিত্রটি পরিচালনা করেছেন উত্তম আকাশ এবং প্রযোজনা করেছেন সেলিম খান। চলচ্চিত্রটির প্রধান চরিত্রে অভিনয় করেছেন সুপারস্টার শাকিব খান এবং মিস্টি জান্নাত। এছাড়াও ওমর সানি, মৌসুমী, কাজী হায়াত এবং সাদেক বাচ্চু সহ আরো অনেক শিল্পী অভিনয় করেেছন। একটি বিশেষ আইটেম গানে বিদ্যা সিনহা মীম পারফর্ম করেছেন। চলচ্চিত্রটি বাংলাদেশের প্রযোজনায় সংস্থা শাপলা মিডিয়া এবং ভারতীয় প্রযোজনা সংস্থা এসকে মুভিজ এর ব্যানারে নির্মিত হয়েছে।
মুক্তির আগে ‘আমি নেতা হবো’ সেন্সর বোর্ডে আনকাট সেন্সর ছাড়পত্র পায়। ‘আমার প্রাণের প্রিয়া’ ছবির পর এ ছবিতে নায়ক শাকিব খান ও বিদ্যা সিনহা মিমকে দর্শকরা দেখতে পাবেন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

‘আমি নেতা হবো’ চলচ্চিত্রের টিভি প্রিমিয়ার

প্রকাশিত : ০৪:৩০:৪৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১