১০:০৪ পূর্বাহ্ন, বুধবার, ১৫ জুলাই ২০২৬

স্টেডিয়ামকে করোনা হাসপাতাল বানাল পশ্চিমবঙ্গ

পশ্চিমবঙ্গে হাসপাতালের বেডের সমস্যা মেটাতে এবার সল্টলেক স্টেডিয়ামকে করোনা হাসপাতাল হিসেবে গড়ে তুলেছে রাজ্য সরকার। প্রাথমিক ভাবে সেখানে দুইশোরও বেশি শয্যা থাকবে বলে জানা গেছে। খবর আনন্দবাজার পত্রিকার।

পশ্চিমবনে করোনা সংক্রমণ বেড়েই চলছে। এই পরিস্থিতিতে হাসপাতালগুলোতে বেড পাওয়া যাচ্ছে না। বেডের অভাবে মৃত্যু হচ্ছে অনেক রোগীর। সেই সমস্যা সমাধানের জন্যই সল্টলেকের বিবেকানন্দ যুব ভারতী ক্রীড়াঙ্গনকে করোনা হাসপাতাল রূপে তৈরি করেছে রাজ্য সরকার। আপাতত এখানে ২২৩টি বেডের বন্দোবস্ত করা হয়েছে। এর মধ্যে জেনারেল বেড করা হয়েছে ২১০টি। তবে এখানে থাকছে না কোনও ইন্টেভসিভ কেয়ার ইউনিট।

করোনা চিকিৎসার পাশাপাশি সল্টলেক স্টেডিয়ামে টিকাকরণ কর্মসূচি হবে বলেও জানা গেছে। রাজ্য সরকারের সঙ্গে ওই কাজে সহায়তা করবে কলকাতার আমরি হাসপাতাল। আমরি হাসপাতালের তরফে জানানো হয়েছে, সল্টলেক স্টেডিয়ামে করোনা রোগীর চিকিৎসার জন্য জেনারেল আইসোলেশন ওয়ার্ড তৈরি করা হয়েছে। এখন অক্সিজেনের সুবিধা থাকলেও, জরুরি পরিষেবা আপাতত পাওয়া যাবে না।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

স্টেডিয়ামকে করোনা হাসপাতাল বানাল পশ্চিমবঙ্গ

প্রকাশিত : ০৪:৪৯:৪৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১