০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

টাঙ্গাইলের কালিহাতীতে গাঁজাসহ দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাব। বৃহস্পতিবার (৬ মে) দুপুরে উপজেলার এলেঙ্গা বাসস্ট্যান্ড থেকে তাদেরকে আটক করা হয়। বিষয়টি র‌্যাব-১২ কোম্পানী কমান্ডার ৩ এর ভারপ্রাপ্ত কমান্ডার এরশাদুর রহমান নিশ্চিত করেছেন।
আটককৃতরা হলেন কুড়িগ্রামের বেলদাহ গ্রামের সাইফুর রহমানের ছেলে আব্দুল জলিল (২৪) এবং একই জেলার ভাঙ্গামোড় এলাকার মৃত আব্দুল খালেকের ছেলে নাজির হোসেন (২৫)।
এ সময় তাদের কাছ থেকে ২ কেজি গাঁজা, ৪টি মোবাইল ফোন, এবং নগদ ১৩শ’ টাকা উদ্ধার করা হয়।
এরশাদুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে গাঁজাসহ তাদেরকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় গাঁজা বিক্রি করে আসছিলো। এ ব্যাপারে কালিহাতি থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

টাঙ্গাইলে গাঁজাসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৪:৫৮:৪১ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১