০৫:১৭ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে জরিমানা ৫০ হাজার

শেরপুর উপজেলায় ঢাকা-বগুড়া মহাসড়কের দশমাইল এলাকা থেকে উদ্ধার করা ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) পণ্য কালোবাজারে বিক্রির অভিযোগে পরিবেশক আব্দুল কাইয়ুমকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভাম্রমান আদালত। তিনি সিরাজগঞ্জ জেলার রায়গঞ্জ উপজেলার সাহেবগঞ্জ বাজারের মেসার্স আয়াত ট্রেডার্সের সত্বাধিকারি।

বৃহস্পতিবার (৬ মে) দুপুরে ভাম্রমান আদালতে জরিমানা করার বিষয়টি নিশ্চিত করেছেন শেরপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা শারমিন।

আদালত সুত্রে জানগেছে, টিসিবির পণ্য নির্দিষ্ট স্থানে খোলা বাজারে বিক্রয় না করে অবৈধভাবে পাচারের খবর পেয়ে উপজেলার দশমাইল এলাকায় অভিযান চালিয়ে টিসিবির পরিবেশক আয়াত ট্রেডার্সকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। এসময় ঘটনাস্থল থেকে ১৩৬০ লিটার সয়াবিন তেল, ৩৯০ কেজি ডাল ও ৫৭৯ কেজি চিনি জব্দ করা হয়ছে।

এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবরিনা সারমিন বলেন, এসব পণ্য রায়গঞ্জ উপজেলায় খোলা বাজারে বিক্রয়ের নির্দেশনা দেন কর্তৃপক্ষ। পরিবেশক আব্দুল কাইয়ুম সরকারি নির্দেশনা অমান‍্য করে বগুড়ার টিসিবির গুদাম থেকে পণ‍্য নিয়ে রায়গঞ্জ ফেরার পথে শেরপুর উপজেলার দলমাইল এলাকায় কালোবাজারে বিক্রির অপরাধে তাকে জরিমানা করা হয়ছে। উদ্ধারকৃত পন‍্য টিসিবিকে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

টিসিবির পণ্য কালোবাজারে বিক্রির অপরাধে জরিমানা ৫০ হাজার

প্রকাশিত : ০৫:৩৯:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১