০৯:৩৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬

দশ হাজার কর্মীকে খাবার দিচ্ছেন সানি লিওন

করোনায় ভারতে প্রতিদিন বাড়ছে মৃত্যু, বাড়ছে সংক্রমণের হার। দেশটির এই বাজে সময়ে এগিয়ে এসেছেন বলিউডের তারকারা। তার ভিড়ে এবার এগিয়ে এলেন বলিউড তারকা সানি লিওন। বলিউডভিত্তিক সংবাদমাধ্যম বলিউড হাঙ্গামা জানায়, করোনা মহামারিতে দারুণ বিপাকে পড়েছেন ভারতে অভিবাসী কর্মীরা। কমে গেছে তাদের আয়। খাদ্য সঙ্কটেও ভুগছেন তারা।

শুধু তাই নয়, অনেকের পক্ষে টিকে থাকাই দুঃসাধ্য। এমন পরিস্থিতিতে উদয় ফাউন্ডেশনের মাধ্যমে পিপল ফর দ্য ইথিক্যাল ট্রিটমেন্ট অব অ্যানিমেলস (পেটা) ও সানি লিওন যৌথভাবে দিল্লির ১০ হাজার অভিবাসী কর্মীকে খাদ্যসহায়তা (নিরামিষ খাবার) দিচ্ছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কালিয়াকৈরে ইবনে সিনা ওষুধ কারখানার শ্রমিকের লাশ উদ্ধার

দশ হাজার কর্মীকে খাবার দিচ্ছেন সানি লিওন

প্রকাশিত : ০৭:৩১:১০ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১