০৬:৪৬ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

মানিকগঞ্জের মত্ত গ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।

বৃহস্পতিবার (৬ মে) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সদর উপজেলার শহীদ রফিক সড়কের মৃত: আক্কাস আলীর ছেলে সাব্বির রহমান রাজু (৩৫) ও মত্ত গ্রামের মো: লুৎফর রহমানের ছেলে মো. ওয়াশিম (৩১)।

উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বিকেল সাড়ে ৪ টার দিকে মানিকগঞ্জের সদর উপজেলার মত্ত গ্রামে অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি টিম। অভিযানে দু’জন মাদক কারবারিকে মত্ত উচ্চ প্রাথমিক বিদ্যালয় থেকে আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ১৩ গ্রাম হেরোইন, একটি মোটরসাইকেল (দিনাজপুর হ-১১-০৪৪৩), দুইটি মোবাইল ফোন ও নগদ ১৪০০ টাকা জব্দ করা হয়। আটকদের বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মানিকগঞ্জে হেরোইনসহ দুই মাদক কারবারি আটক

প্রকাশিত : ০৯:১১:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৬ মে ২০২১