মৌলভীবাজারের কমলগঞ্জে পানদোকানীর পরিবারে জোড়া লাগানো দুই কন্যা শিশুর জন্ম হয়েছে। এ ঘটনাকে বিরল হিসেবে দেখছেন চিকিৎসকেরা। এদিকে দুই মেয়েকে আলাদা করতে প্রধানমন্ত্রী সহযোগিতা চান দরিদ্র বাবা-মা। বুধবার (৫ মে) রাতে মৌলভীবাজার শহরের জান্নাত প্রাইভেট হাসপাতালে শিশু দুটির জন্ম হয়। বৃহস্পতিবার (৬ মে) বিকেলে সরেজমিনে গিয়ে দেখা গেছে, দুইবোনের বুক ও পেট একসাথে জোড়া লাগানো। তবে তাদের মাথা, হাত, পা, মুখ ও অন্যান্য অঙ্গ আলাদা। জান্নাত প্রাইভেট হাসপাতাল কর্তৃপক্ষ জানায়, মৌলভীবাজার-২৫০ শয্যা হাসপাতালের গাইনি চিকিৎসক ডাক্তার ফারজানা হক পর্ণা গত বুধবার রাতে সফল এই অস্ত্রোপাচারটি করেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















