০২:৫৫ অপরাহ্ন, বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬

খালেদা জিয়ার বিষয়ে আজই আইন মন্ত্রণালয়ের সিদ্বান্ত

বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশ নেওয়ার বিষয়ে আজকের মধ্যেই আইন মন্ত্রণালয় থেকে মতামত দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।

শনিবার (৮ মে) সাংবাদিকদের তিনি এ তথ্য জানান। আনিসুল হক বলেন, আজকেই মতামত জানিয়ে রবিবার সকালে ফাইল পাঠানো হবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে।

আদালতের নির্দেশনার প্রয়োজন আছে কি-না, সাংবাদিকদের এমন প্রশ্নের জবাব আইনমন্ত্রী বলেন, ‘এখানে আদালতের মতামতের প্রয়োজন নেই। আইনে তা বলে না। এর মানে সরকার যে মতামত দেবে, সেটিই চূড়ান্ত মতামত হবে’।

এর আগে বেগম জিয়াকে বিদেশ নিতে গত বুধবার (৬ মে) রাত ৮টায় আবেদন করে তার পরিবার। তবে এখনো সরকারের গ্রিন সিগন্যাল মেলেনি। এদিকে খালেদা জিয়ার পাসপোর্ট নবায়ন না থাকার বিষয়টিও জটিলতার সৃষ্টি করেছে।

দিকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন সদ্য করোনামুক্ত খালেদা জিয়ার শারীরিক অবস্থা কিছুটা উন্নতির দিকে। তবে তিনি পোস্ট কভিড জটিলতায় ভুগছেন। বিএনপি চেয়ারপারসনের করোনার কিছু পার্শ্বপ্রতিক্রিয়া দেখা দিয়েছিল। তাঁর ফুসফুস থেকে তরল জাতীয় পদার্থ (ফ্লুইড) দুই দফা অপসারণ করা হয়েছে। তাঁর ডায়াবেটিস এখন প্রায় নিয়ন্ত্রণে। তাঁর এখন দিনে ১-২ লিটার অক্সিজেন লাগছে। হিমোগ্লোবিনের মাত্রাও বাড়ছে। এখন তিনি স্বাভাবিক খাবার খাচ্ছেন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :

মোস্তাফিজের ৯ কোটি আর আইসিসির ক্ষতি ৬ হাজার কোটি!

খালেদা জিয়ার বিষয়ে আজই আইন মন্ত্রণালয়ের সিদ্বান্ত

প্রকাশিত : ০৩:২৮:৫৭ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১