০৭:১৫ অপরাহ্ন, বুধবার, ১১ ফেব্রুয়ারী ২০২৬

আল-আকসায় সংঘর্ষে দুই শতাধিক আহত

জেরুজালেমে আল-আকসা মসজিদ ও এর আশপাশের এলাকায় ইসরায়েলের পুলিশের সঙ্গে ফিলিস্তিনিদের সংঘর্ষে দুই শতাধিক মানুষ আহত হয়েছেন। ফিলিস্তিনের চিকিৎসক ও ইসরায়েলের পুলিশের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো এ খবর জানিয়েছে।

বিবিসি লিখেছে, মূল সংঘর্ষের ঘটনাটি ঘটেছে আল-আকসা মসজিদে। ইসরায়েলি পুলিশ রাবার বুলেট ও স্টান গ্রেনেড এবং ফিলিস্তিনিরা পাথর ও বোতল নিক্ষেপ শুরু করলে এই সংঘর্ষ বাধে। তবে ভয়াবহ ওই সংঘর্ষের ঘটনায় এখনো কারও প্রাণহানির খবর পাওয়া যায়নি।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানিয়েছে, ইসলামের তৃতীয় পবিত্র স্থানে শুক্রবার রাতের সংঘর্ষে অন্তত ২০৫ জন ফিলিস্তিনি আহত হয়েছেন। আহত ইসরায়েলি পুলিশের সংখ্যা ১৭ জন। এছাড়া আরও হাজার হাজার ফিলিস্তিনি পুলিশের দাঙ্গার মুখে পড়েছিলেন।

পবিত্র রমজানে মাসে ফিলিস্তিনিরা শুক্রবার যখন আল-আকসা মসজিদে তারাবিহ’র নামাজ পড়ছিলেন তখন সেখানে প্রচুরসংখ্যক পুলিশ মোতায়েনের পর সংঘর্ষ শুরু হয়। আহতদের চিকিৎসা দিতে দাতব্য সংস্থা রেড ক্রিসেন্ট সেখানে একটি ফিল্ড হাসপাতাল চালু করেছে।

পূর্ব জেরুজালেমের শেখ জারা এলাকা থেকে ফিলিস্তিনিদের উচ্ছেদ করা হতে পারে- এই আশঙ্কায় গত কিছুদিন ধরে শহরটিতে উত্তেজনা বিরাজ করছিল। এরই ধারাবাহিতায় শুক্রবার জুমাতুল বিদার রাতে ফিলিস্তিনিরা ইসরায়েলি পুলিশের সঙ্গে ব্যাপক সংঘর্ষে জড়ায়।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

রংপুরে ভোটের পরিবেশ সুরক্ষিত রাখতে যৌথ বাহিনীর টহল জোরদার

আল-আকসায় সংঘর্ষে দুই শতাধিক আহত

প্রকাশিত : ০৪:৩২:৪৫ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১