১২:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

১৭শ পরিবারের মাঝে পরিবেশ মন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরন

করোনাভাইরাস মহামারিতে ক্ষতিগ্রস্ত ও অসহায়দের মাঝে ব্যক্তিগত উদ্যোগে ত্রাণ বিতরণ করেছেন পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মো. শাহাব উদ্দিন।

শনিবার মন্ত্রীর নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার ১ হাজার ৭শ পরিবারের মাঝে প্রায় ১৪ লাখ টাকা সমপরিমাণের খাদ্যসামগ্রী বিতরণ করেন তিনি। এ সময় প্রত্যেককে ১০ কেজি চাল, ১ কেজি ডাল ও ১ কেজি সয়াবিন তেল প্রদান করা হয়।

খাদ্যসামগ্রী বিতরণ অনুষ্ঠানে মন্ত্রী ঢাকা থেকে সরাসরি অনলাইনে যুক্ত হন। এ সময় তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন বর্তমান সরকার দেশের মানুষকে সকল প্রকারে সহায়তা করছে। আমি আহ্বান জানাব, বেসরকারি সংগঠন ও বিত্তবান মানুষরা যেন অসহায়দের দিকে সাহায্যের হাত বাড়ান। আপনাদের একটু সহযোগিতায় আপনার প্রতিবেশী ভালো থাকবে। সেই সুযোগটুকু অন্তত করে দিন।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

১৭শ পরিবারের মাঝে পরিবেশ মন্ত্রীর খাদ্যসামগ্রী বিতরন

প্রকাশিত : ০৬:২০:২৮ অপরাহ্ন, শনিবার, ৮ মে ২০২১