০২:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

কেউ আর আশ্রয়হীন থাকবে না

প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ

নারায়ণগঞ্জের রূপগঞ্জে ভূমিহীন ও গৃহহীনদের মাননীয় প্রধানমন্ত্রীর উপহার সামগ্রী বিতরণ করলেন নারায়ণগঞ্জ জেলা প্রশাসক (ডিসি) মোস্তাইন বিল্লাহ।

রোববার বিকেলে উপজেলার কাঞ্চন পৌরসভার কেন্দুয়া খালপার এলাকায় ১৩০ জন উপকারভোগীর মাঝে এ সামগ্রী বিতরণ করা হয়।

পরে মুজিববর্ষ ভিলেজ পরিদর্শন করেন তিনি। এসময় জেলা প্রশাসক মো. মোস্তাইন বিল্লাহ বলেন, রূপগঞ্জের মুজিববর্ষ ভিলেজে ভূমিহীনদের স্থানান্তর করা হয়েছে। ইতোমধ্যে এখানে ১৩১টি ঘর তৈরি করা হয়েছে। কয়েকদিনের মধ্যে মাননীয় প্রধানমন্ত্রী এটির উদ্বোধন করবেন।

প্রত্যেকে উপকার ভোগীকে দুই শতাংশ জমি দেয়া হচ্ছে। এটি রেজিস্ট্রেশন করা হবে। এরপর মিটিশন হবে। প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন, কোনো ভূমিহীন ব্যক্তি আশ্রয়হীন থাকবে না। সে লক্ষ্যেই জেলা প্রশাসন কাজ করছে।

আগামী ডিসেম্বর মাসের মধ্যে মুজিববর্ষ উপলক্ষে ভূমিহীনদের মাঝে আরও কিছু ঘর উপহার দিতে পারবো।

এসময় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (রেভিনিও) সেলিম রেজা, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শামীম বেপারী, নারায়ণগঞ্জ লেডিস ক্লাবের সভাপতি নাসরীন সুলতানা, উপজেলা চেয়ারম্যান শাহজাহান ভূইয়া, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহ নুসরাত জাহান, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আতিকুল ইসলাম ও কাঞ্চন পৌরসভার মেয়র রফিকুল ইসলাম রফিক প্রমুখ।

বিজনেস বাংলাদেশ/ এ আর

ট্যাগ :
জনপ্রিয়

কেউ আর আশ্রয়হীন থাকবে না

প্রকাশিত : ০৬:০৯:৩৫ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১