প্রতি বছরের মতো এবারেও পবিত্র ঈদ উল ফিতর উপলক্ষে নগদ অর্থ নিয়ে দরিদ্র মানুষের পাশে দাঁড়িয়েছেন লালমনিরহাট জেলা আওয়ামীলীগের সাবেক প্রচার সম্পাদক ও চেম্বার অব কমার্সের সহ সভাপতি মানবতার ফেরিওয়ালা সাখাওয়াত হোসেন সুমন খান। তিনি রোববার (৯মে) বিকালে নিজস্ব অর্থায়নে শহরের কাজী কলোনী ঈদগাহ মাঠে কলোনীবাসীদের মাঝে ঈদ উপহার হিসেবে নগদ ১হাজার টাকা করে প্রদান করেন।
এ সময় সুমন খান বলেন, দীর্ঘ সময় ধরে চলমান করোনা পরিস্থিতিতে কর্মজীবী দরিদ্র মানুষগুলো কর্মহীন হয়ে পড়েছেন। গত বছরের মতো এবারেও ঈদ উপলক্ষে এসব হতদরিদ্র মানুষকে ঈদ উপহার প্রদান করছি। তিনি বলেন, পর্যায়ক্রমে পৌরসভার কাজী কলোনী, পুকুর পাড়, ঝাড়ুদার পট্টি ও লিচু বাগান এলাকার অসহায় ও দুঃস্থ সহস্রাধিক মানুষের প্রত্যেককে ১হাজার টাকা প্রদান করা হবে।
নগদ অর্থ বিতরণের সময় পৌরসভার প্যানেল মেয়র নুরুল ইসলাম, পৌরসভার নারী কাউন্সিলর ফাতেমা বেগম, পৌর আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক আতিকুর রহমান কুদ্দুস, জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক বিপুল আহম্মেদ নয়ন, সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিবুল ইসলাম রাব্বী, পৌর ছাত্রলীগের শিক্ষা ও পাঠ্যক্রম বিষয়ক সম্পাদক আরিফ খাঁন প্রমুখ উপস্থিত ছিলেন।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















