০৮:২২ অপরাহ্ন, রবিবার, ০১ ফেব্রুয়ারী ২০২৬

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক দুই

মানিকগঞ্জের সিংগাইর উপজেলার চারিগ্রামে অভিযান চালিয়ে দুই মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৪) মানিকগঞ্জ সিপিসি।

রবিবার (৯ মে) বিকেল সাড়ে ৪টার দিকে র‌্যাব-৪ এর মানিকগঞ্জ কার্যালয়ের কোম্পানি কমান্ডার সিনিয়র সহকারী পুলিশ সুপার উনু মং বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- মানিকগঞ্জ সিংগাইর উপজেলার গোবিন্দল গ্রামের মো. ইউনুছের ছেলে মো. সোহাগ (৩১) ও একই উপজেলার চারিগ্রামের মো: আলতাফ হোসেনের ছেলে মো. শাহ আলম ওরফে রাজিব (২২)।

উনু মং জানান, গোপন সংবাদের ভিত্তিতে আজ বেলা সাড়ে ১২ টার দিকে মানিকগঞ্জের সিংগাইরের চারিগ্রামে অভিযান চালায় র‌্যাব-৪ এর একটি টিম। অভিযানে দু’জন মাদক কারবারিকে চারিগ্রাম বাজারের ব্রীজের সামনের পেট্রোল পাম্পের সামনে থেকে আটক করা হয়। তাদের কাছ থেকে ৩০০ পিছ ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়।

তারা দীর্ঘ দিন ধরে মাদক ব্যবসার সাথে জড়িত রয়েছে। আটকদের বিরুদ্ধে সিংগাইর থানায় মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান তিনি।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

৮ থেকে ১৩ ফেব্রুয়ারি ডিজিটাল লেনদেনে ‘রেড অ্যালার্ট’

মানিকগঞ্জে ইয়াবাসহ আটক দুই

প্রকাশিত : ০৮:২৭:১৪ অপরাহ্ন, রবিবার, ৯ মে ২০২১