১১:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মানিকগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

ঢাকা-আরিচা মহাসড়কের মানিকগঞ্জের ঘিওর উপজেলার পুখুরিয়া এলাকায় ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছে।

সোমবার (১০ মে) সকাল ৭ টার দিকে এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন, মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার গোলড়া গ্রামের মোটরসাইকেল চালক রুবেল হোসেন ও মোটরসাইকেলের যাত্রী মাগুরা জেলার নূরে আলম।

বরঙ্গাইল হাইওয়ে পুলিশ ফাঁড়ির পরিদর্শক রিয়াদ মাহমুদ জানান, সকাল ৭ টার দিকে পুখুরিয়া এলাকায় ট্রাকের চাপায় ওই দুই ব্যক্তি নিহত হন। নুরে আলম নামের ওই ব্যক্তি রুবেলের ভাড়ায় চালিত মোটর সাইকেলে করে পাটুরিয়ার দিকে যাচ্ছিলেন। তবে এর চেয়ে বেশি তথ্য তিনি দিতে পারেননি।

তিনি আরো বলেন, নিহতের মরদেহ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে। ঘাতক ট্রাকটিকে জব্দ করা হয়েছে।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

মানিকগঞ্জে ট্রাকের চাপায় দুই মোটরসাইকেল আরোহী নিহত

প্রকাশিত : ০৪:১৯:৩৩ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১