১১:২৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬

মাগুরায় বোরো ধান ক্রয় ও সংগ্রহের কাজ শুরু হয়েছে

মাগুরায় সরকারিভাবে প্রান্তিক কৃষকদের নিকট থেকে বোরো ধান ক্রয় ও সংগ্রহের কাজ শুরু হয়েছে । আজ সোমবার সকাল ১০ টায় জেলা খাদ্য গুদাম প্রাঙ্গনে এ কর্মসূচীর উদ্বোধন করেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর। জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বক্তব্য রাখেন সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াছিন কবির, ভাইস চেয়ারম্যান শেখ রেজাউল ইসলাম ও জেলা খাদ্য নিয়ন্ত্রণ কর্মকর্তা হাফিুজুর রহমান। এছাড়া জেলার তালিকাভুক্ত মিলার ও প্রান্তিক কৃষকরা এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
জেলা খাদ্য নিয়ন্ত্রক হাফিজুর রহমান জানান, সোমবার থেকে সরকার সরাসরি কৃষকের নিকট থেকে বোরো ধান সংগ্রহের কাজ শুরু করলো । এবার জেলায় ধান ক্রয় ও সংগ্রহ লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ৪০ লক্ষ ৯৫ হাজার মেট্রিক টন এবং চাল ৫৩ লক্ষ ৬৯ হাজার মেট্রিক টন।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভিসা প্রতারণা ও অনলাইন জুয়ার বিরুদ্ধে নীলফামারীতে পুলিশের অভিযান ‎গ্রেপ্তার: ৬১

মাগুরায় বোরো ধান ক্রয় ও সংগ্রহের কাজ শুরু হয়েছে

প্রকাশিত : ০৪:৩০:৫৫ অপরাহ্ন, সোমবার, ১০ মে ২০২১