০৫:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৯ এপ্রিল ২০২৬

ভেড়ামারায় পৌর মেয়র টুটুলের সৌজন্যে পরিবহন শ্রমিকদের মানবিক সহায়তা

আজ মঙ্গলবার ভেড়ামারা হাইস্কুল মাঠে কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য জননেতা হাসানুল হক ইনু মহোদয়ের উদ্যোগে ও ভেড়ামারা পৌরসভার মেয়র আনোয়ারুল কবির টুটুলের সৌজন্যে ৫০০জন পরিবহন শ্রমিককে মানবিক সহায়তা প্রদান করা হয়।

দেশকে এগিয়ে নিতে করোনা, দূর্নীতি, জঙ্গীবাদ-এই তিন ভাইরাস ধ্বংস করতে হবে-হাসানুল হক ইনু

তথ্য মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও জাসদ সভাপতি হাসানুল হক ইনু এমপি বলেছেন, করোনা, দূর্নীতি, জঙ্গীবাদ-এই তিন ভাইরাসে দেশ আজ জর্জরিত, ক্ষতবিক্ষত। তিনি বলেন, করোনা জীবন ও জীবিকার সংকট তৈরি করেছে। দূর্নীতি মাননীয় প্রধানমন্ত্রীর রাতদিন কষ্ট করা উন্নয়ন সাফল্য ও জনগণের হক-অধিকার ঘরকাটা ইঁদুর-উইপোকার মত ভিতর থেকে খেয়ে ফেলছে। জঙ্গীবাদ রাষ্ট্রের অস্তিত্বের ভিত্তিতে আঘাত করছে। শান্তি ও স্থিতিশীলতা বিনষ্ট করে আফগানিস্তান, পাকিস্তানের মত ধর্মের নামে খুনাখুনি, রক্তারক্তির রাজত্ব কায়েম করতে চাইছে। এই তিন ভাইরাস পুষে, এই তিন ভাইরাসের সাথে বসবাস করে, এই তিন ভাইরাসের সাথে সহবাস করে দেশ এগুতে পারবে না। দেশকে সামনে এগুতে হলে, মানুষের জীবন ও জীবিকা নিশ্চিত করতে, শান্তি ও উন্নয়নের পথে থাকতে হলে করোনা, দূর্নীতি, জঙ্গীবাদ-এই তিন ভাইরাস ধ্বংস ও নির্মূল করতে হবে। জনাব ইনু বলেন, করোনা ভাইরাসের ভয়াবহ দ্বিতীয় ও তৃতীয় ঢেউ ঠেকাতে আধাখেঁচড়া লকডাউন ও অব্যবস্থপনার জন্য ঈদে ঘরমুখো সাধারণ যাত্রীরা এতো কষ্টের মধ্যে পরেছে। তিনি সরকারের উদ্দেশ্যে বলেন, তৃতীয় ঢেউ মোকাবেলা করে জনগণের জীবন রক্ষায় যা করা দরকার তাই করতে হবে। তিনি বলেন, গত বাজেটে স্বাস্থ্য খাতের সক্ষমতা বাড়ানোর জন্য যে টাকা বরাদ্দ করা হয়েছিল সেই টাকা কাজে লাগালো হলো না কেন? বাজেটে টাকা দেয়ার পরও কারা প্রধানমন্ত্রীর বদনাম করতে চাচ্ছে তাদের খুঁজে বের করা উচিৎ। তিনি খালেদা জিয়ার বিদেশ যাবার বিষয় নিয়ে বলেন, শেখ হাসিনা কখনই খালেদা জিয়া বা কারো প্রতিই অমানবিক না। বরং শেখ হাসিনা ১৫ আগস্ট, ২১ আগস্টের কথা ভুলে তার সাংবিধানিক, আইনগত ক্ষমতা, এখতিয়ারের মধ্যে খালেদা জিয়ার জন্য সর্বোচ্চ মানবিকতা দেখিয়েই চলেছেন। তিনি লকডাউনে কর্মহীন আয়হীন পরিবহন শ্রমিকদের পাশে ঈদের উপহার ও ত্রাণ নিয়ে দাঁড়ানোর জন্য ভেড়ামারা উপজেলা জাসদের নেতা-কর্মী ও পৌর মেয়র টুটুলের প্রতি ধন্যবাদ জানান।

উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুষ্টিয়া-২ (ভেড়ামারা-মিরপুর) আসনের সংসদ সদস্য জাসদ সভাপতি জননেতা হাসানুল হক ইনু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভেড়ামারা উপজেলার সুযোগ্য নির্বাহী অফিসার সোহেল মারুফ, ভেড়ামারা- দৌলতপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ইয়াসির আরাফাত, জাসদ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক ও কুষ্টিয়া জেলা জাসদের সাধারণ সম্পাদক জননেতা আলহাজ্ব আব্দুল আলীম স্বপন, ভেড়ামারা পৌরসভার জনপ্রিয় মেয়র আনোয়ারুল কবির টুটুল, ভেড়ামারা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহজালাল, ভেড়ামারা উপজেলা জাসদের সভাপতি এমদাদুল হক আতা, সাধারণ সম্পাদক এসএম আনছার আলী সহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :
জনপ্রিয়

ভেড়ামারায় পৌর মেয়র টুটুলের সৌজন্যে পরিবহন শ্রমিকদের মানবিক সহায়তা

প্রকাশিত : ০৩:৪৬:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ১১ মে ২০২১