পল্লী উন্নয়ন একাডেমী, বগুড়ার মহাপরিচালক খলিল আহমদ জেলার শেরপুর উপজেলার কালশীমাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে দরিদ্র পরিবারের মাঝে মঙ্গলবার বিকেলে ঈদ সামগ্রী বিতরণ করেন।
কালশীমাটি বিদ্যালয় মাঠে সাস্থ্য বিধিমেনে ৬০টি দরিদ্র পরিবারের মাঝে চাল, ডাল, তেল, সেমাইসহ নিত্য প্রয়োজনীয় সামগ্রীর বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আরডিএ বগুড়ার প্রশাসন বিভাগের পরিচালক মোঃ আব্দুস সামাদ, সামাজিক বিজ্ঞান বিভাগের পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন, প্রশিক্ষণ বিভাগের পরিচালক মোঃ ফেরদৌস হোসেন খান, কৃষিবিজ্ঞান বিভাগের পরিচালক মোঃ মিজানুর রহমান, গবেষণা ও মূল্যায়ন বিভাগের পরিচালক ড. শেখ মেহ্দী মোহাম্মদ, যুগ্ম-পরিচালক সারাওয়াত রশীদ, উপ-পরিচালক শেখ শাহরিয়ার মোহাম্মদ, উপ-পরিচালক শুভাগত বাগচী, উপ-পরিচালক অসীম কুমার সরকার সহ আরডিএ’র কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
কর্মকর্তারা তাঁদের নিজস্ব তহবিল থেকে এই ঈদ সামগ্রী বিতরণের ব্যবস্থা করেন।
উল্লেখ্য, আরডিএ বগুড়ার মহাপরিচালক এর নেতৃত্বে “দারিদ্র্যমুক্ত মডেল গ্রাম” শীর্ষক প্রায়োগিক গবেষণা প্রকল্পের আওতায় কালশী মাটি গ্রামে বেজলাইন সার্ভের কাজ সম্পন্ন হয়েছে। অনতিবিলম্বে এই গ্রামে আর্থ-সামাজিক আয়বর্ধনমূলক কর্মকাণ্ড বাস্তবায়ন করা হবে।
বিজনেস বাংলাদেশ/ বিএইচ




















