০৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬

অবশেষে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল ওআইসি

গাজায় ইসরায়েলি আগ্রাসনের সপ্তম দিনে অনলাইন বৈঠকে মিলিত হন ওআইসির পররাষ্ট্রমন্ত্রীরা। অবরুদ্ধ গাজা উপত্যকায় ইহুদিবাদী ইসরায়েলের বর্বরোচিত হামলার ‘তীব্রতম নিন্দা’ জানিয়েছে ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি)। গাজার বেসামরিক অবস্থান লক্ষ্য করে ইসরায়েলি বিমান ও ক্ষেপণাস্ত্র হামলার সপ্তম দিনে সংস্থাটি এ নিন্দা জানাল। খবর-পার্সটুডের।

রবিবার ওআইসি’র পররাষ্ট্রমন্ত্রী পর্যায়ের এক ভার্চুয়াল বৈঠক শেষে এক বিবৃতিতে মুসলিম দেশগুলো এ নিন্দা জানায়।

ওআইসি’র পক্ষ থেকে অবিলম্বে বেসামরিক ফিলিস্তিনিদের উপর ইসরায়েলি হামলা বন্ধ করার আহ্বান জানিয়ে বলা হয়, এ হামলা আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ ঘোষণার সুস্পষ্ট লঙ্ঘন। একইসঙ্গে বায়তুল মুকাদ্দাসের মুসলিম ঐতিহ্য ও স্থাপনাগুলোর বিরুদ্ধে যেকোনো হামলা এবং ফিলিস্তিনি জনগণ ও মুসলিম বিশ্বের অনুভূতিতে উস্কানিমূলক আঘাত হানার ব্যাপারে তেল আবিবকে সতর্ক করেছে। এছাড়াও সেখানে সেরকম কিছু ঘটলে তার পরিণতি ইসরায়েলকে বহন করতে হবে।

ওআইসি’র বিবৃতিতে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অবৈধ ইহুদি বসতি নির্মাণের তীব্র বিরোধিতা করে বলা হয়, ফিলিস্তিনি ভূখণ্ড জবরদখল করে ইসরায়েল সেখানে একটি বর্ণবৈষম্যমূলক প্রথা চালু করেছে।

ওআইসি আরো জানায়, বায়তুল মুকাদ্দাস ও আল-আকসা মসজিদ হচ্ছে মুসলিম বিশ্বের রেড লাইন এবং এগুলোর পরিপূর্ণ স্বাধীনতার আগ পর্যন্ত ইসরায়েল স্থিতিশীলতা বা নিরাপত্তার আশা করতে পারে না।

বিজনেস বাংলাদেশ/ বিএইচ

ট্যাগ :

লালমনিরহাটে মাদক কারবারির ১০ বছর সশ্রম কারাদণ্ড

অবশেষে গাজায় ইসরায়েলি হামলার নিন্দা জানাল ওআইসি

প্রকাশিত : ০৫:৪২:১৫ অপরাহ্ন, সোমবার, ১৭ মে ২০২১